নিজস্ব প্রতিবেদক :: ইনফিনিক্স, অত্যাধুনিক উদ্ভাবনী ডিভাইসের জন্য পরিচিত প্রিমিয়াম অনলাইন-ভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড, তরুণদের জন্য আকর্ষণীয় ও সাশ্রয়ী মূল্যে নতুন শক্তিশালী ‘স্মার্ট ৫’ নিয়ে এসেছে। ৫০০০ এমএএইচ ব্যাটারি লাইফ, ৬.৬ ইঞ্চি এইচডি + ওয়াটার-ড্রপ স্ক্রিন এবং ডুয়েল ফ্ল্যাশসহ ৮ এমপি সেলফি ক্যামেরার ইনফিনিক্সের নতুন ডিভাইসের ৩ জিবি + ৬৪ জিবি সংস্করণটি ৯ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাবে।
বিশাল ৫০০০ এমএএইচ ব্যাটারি লাইফ ৪ দিনের পর্যন্ত স্থায়ী হতে পারে এবং এর ইন্টলিজেন্ট পাওয়ার-সেভিং প্রযুক্তি আপনাকে চিন্তা ছাড়াই সারাদিন বিনোদন উপভোগের সুযোগ দিবে। ৬.৬ ইঞ্চির এইচডি+ ওয়াইডস্ক্রিন আপনাকে স্বচ্ছ ও ওয়াইড স্ক্রিনের মোবাইল ব্যবহারে আরও ভাল অভিজ্ঞতা এনে দিবে। ভিডিও গেম খেলার সময় শত্রুকে ধরা বা ছোট স্ক্রিনের আপনার প্রিয় চলচ্চিত্রের তারকার মুখ দেখা মিস করতে হবে এমন চিন্তা করার দরকার নেই। এ ছাড়াও ৫০০ নিটস সানলাইট ডিসপ্লের কারণে আপনি সব ধরণের সূর্যালোকে মোবাইলের স্ক্রিন স্বাচ্ছন্দ্যে দেখতে পারবেন। অন্যান্য মোবাইল ফোনের স্ক্রিনের তুলনায় আপনার ফোনের স্ক্রিন দুর্দান্ত দেখাবে।
মোবাইলটির ৮-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিখুঁত ছবি তোলার জন্য এতে অটোমেটিক রিটাচিং ফিচার যুক্ত করা হয়েছে। এতে থাকা সেলফি ফোকাস এবং ডুয়েল ফ্ল্যাশ ছাড়াও আপনি জেন্টেল ব্লার করার সুযোগ পাবেন। এর ফলে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড থেকে নিজেকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এ ছাড়াও এতে থাকা নতুন বিউটিফাইড অ্যালগরিদমের কারণে প্রতিবার সেরা সেলফি তুলতে পারবেন। থ্রিডি ফেস-এর কারণে এ ডিভাইসটি দিয়ে তোলা সেলফিগুলো আরও ন্যাচারাল ও ইউনিক দেখাবে। এতে স্টাইল কাস্টমাইজ করার ক্ষেত্রে আরও ইন্টিলিজেন্ট কিছু ফিচার পাবেন। ইনফিনিক্স স্মার্ট ৫ এ রিয়ার ক্যামেরা অংশে থাকা ১৩ এমপি ট্রিপল ক্যামেরা দিয়ে সূর্যের আলো কম বা বেশি নির্বিশেষে আপনি সর্বদা স্পষ্ট, উজ্জ্বল এবং অধিকতর সুন্দর ছবি তোলার সুযোগ দিবে।
ইনফিনিক্স ‘স্মার্ট ৫’ মডেলের নতুন এই ডিভাইসটি বাংলাদেশের বাজারে এনেছে গ্রাহকদের কথা মাথায় রেখে। নতুন এই স্মার্টফোনটি বাজেটবান্ধব এবং সেরা পারফরম্যান্স ফোন। ইনফিনিক্স স্মার্ট ৫ তিনটি মনোমুগ্ধকর- মিডনাইট ব্ল্যাক, ওশান ওয়েভ এবং কোয়েটজাল সায়ান রঙে পাওয়া যাচ্ছে। আগ্রহী গ্রাহকরা অফলাইন প্ল্যাটফর্ম পিকাবু আউটলেট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ থেকে ইনফিনিক্সের নতুন এ হ্যান্ডসেট কিনতে পারবেন।
বিডি প্রেসরিলিস / ১৩ জানুয়ারি ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫