Follow us

আরও ৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে প্রাণ

 

নিজস্ব প্রতিবেদক :: নভেল করোনাভাইরাস মহামারীর বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল।গ্রুপের পক্ষ থেকে দ্বিতীয় দফায় রাজধানীসহ ২০টি জেলায় ৪০ হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার দেওয়া হচ্ছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, নুডুলস, বিস্কুট, টোস্ট, দুধ, কেক ও জুস। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এসব খাদ্য বিতরণে সহযোগিতা করছেন।দ্বিতীয় দফায় এরই মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এবং চট্ট্রগ্রাম, ফেনী, রংপুর ও নাটোরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।আগামী সপ্তাহের মধ্যে মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, রাজশাহী, বগুড়া, বরিশালসহ আরও কয়েকটি জেলায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় এ মুহুর্তে দিন আনে দিন খায় এমন মানুষ খুব কষ্টে দিন পার করছেন। এ সংকটে আমরা তাদেরকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।”এর আগে সাধারণ ছুটি ঘোষণার পর চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকার পাশাপাশি গাজীপুর, নরসিংদী, হবিগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর ও রংপুর অঞ্চলে কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে প্রাণ-আরএফএল গ্রুপ।এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবন, বিস্কুট ও নুডুলস।

বিডি প্রেসরিলিস /১৫ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫