নিজস্ব প্রতিবেদক :: ৮ গিগাবাইট র্যাম, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার এ৯ ২০২০ স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে বিক্রি শুরু করেছে অপো বাংলাদেশ।এ উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো সম্প্রতি দেশের বাজারে এ৯ ২০২০ মডেলের স্মার্টফোনটি উন্মোচন করেছে। সাশ্রয়ী দামের এ স্মার্টফোনটিতে থাকছে হাইএন্ড সব ফিচার যা স্মার্টফোনটিকে এরই মধ্যে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এতে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ মোবাইল প্ল্যাটফর্ম যার সাথে আছে ৮ গিগাবাইট র্যাম, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। এতোসব ফ্ল্যাগশিপ টার্মিনেটিং ফিচারে ঠাঁসা এ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ২৪,৯৯০ টাকায়।
গেমিং-ফ্রেন্ডলি এ ডিভাইসটিতে থাকছে গেম বুস্ট ২.০ প্রযুক্তি যা গেমারদের দেবে অসাধারণ গেমিং অভিজ্ঞতা। এ ফিচারটি স্ক্রিনের সেন্সিটিভিটি বাড়ানোর পাশাপাশি ফোনের প্রসেসিং স্পিডও বাড়িয়ে দেবে। এছাড়া ফোন মাত্রাতিরিক্ত গরম হওয়ার হাত থেকে রক্ষা করা, ল্যাগিং দূর করা এবং ফ্রেম ড্রপ কমানোর কাজটিও করবে গেম বুস্ট ফিচার। বিশাল ব্যাটারি ব্যাকআপ থাকায় যারা হরহামেশাই ঘুরতে যান, তাদের জন্যও এটি হবে আদর্শ একটি ডিভাইস।দেশজুড়ে সকল অপো আউটলেট, শপিং মল এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ক্রেতারা স্মার্টফোনটি কিনতে পারবেন।
বিডি প্রেসরিলিস / ২৯ সেপ্টেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫