Follow us

রিয়েলমি নারজো ২০ সারাদেশে পাওয়া যাচ্ছে

 

নিজস্ব প্রতিবেদক :: ‘তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি এক গ্র্যান্ড অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে বাজারে তাদের গেমিং মাস্টার রিয়েলমি নারজো ২০ নিয়ে এসেছে। শক্তিশালী হেলিও জি৮৫ গেমিং প্রসেসরের পাশাপাশি এতে আছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি এবং ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জ। বাজারমূল্য মাত্র ১৩,৯৯০ টাকা।

২৯ ডিসেম্বর বিশেষ অফারে দারাজে ফার্স্ট অনলাইন সেলে বিক্রি হয়। ফোনটি এখন সারাদেশে রিয়েলমির প্রতিটি ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে।রিয়েলমি নারজো ২০’র এর শক্তিশালী প্রসেসর, এআরএম মালি-জি৫২ জিপিইউ ও ৪ গিগাবাইট র‍্যামের সাথে মিলে ২.০ গিগাহার্টজ পর্যন্ত বিস্ময়কর গতিতে কাজ করতে পারে এবং অতুলনীয় গেমিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম।আনতুতু বেঞ্চমার্কে রিয়েলমি নারজো ২০ এর গেমিং স্কোর ২ লাখেরও বেশি!

৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল রিয়ার ক্যামেরায় ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলা যাবে। ক্যামেরা সেটাপে আরো আছে ১১৯-ডিগ্রির ৮ মেগাপিক্সেলে আল্ট্রা ওয়াইড ক্যামেরায় লেন্স ও একটি আল্ট্রা-ম্যাক্রো লেন্স। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় এআই বিউটফকেশন, এইচডিআর মোড, পোর্ট্রেট মোড ও প্যানোসেলফি মোডে তোলা যাবে অনন্য সব সেলফি।

এছাড়াও আছে ১০৮০ পিক্সেলে ফুল-এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধা। বিশাল ব্যাটারিতে ১১ ঘন্টার বেশি নিরবচ্ছিন্ন অনলাইন গেম খেলা যাবে। ৮৮.৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওর মিনি ড্রপ ৬.৫-ইঞ্চি বড় ডিসপ্লে দিবে চমৎকার ভিউইং এক্সপেরিয়েন্স।

অন্যদিকে, রিয়েলমি’র চিফ ট্রেন্ড অফিসার রিয়েল মিয়াও বিশ্বব্যাপী ফ্যানদের থেকে শুভেচ্ছা গ্রহণ করে সেগুলো নিয়ে মহাকাশে যাবার প্রস্তুতি নিচ্ছে। ২০২০-কে বিদায় বলার মাধ্যমে ২০২১-কে স্বাগতম জানিয়ে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছে রিয়েল মিয়াও।

সিলভার সোর্ড ও ব্লু ব্লেড – এ দুটি আকর্ষনীয় রঙে ট্রেন্ডসেটিং রিয়েলমি ইউআই-এ রিয়েলমি নারজো ২০ এখন দেশব্যাপী প্রতিটি রিয়েলমি ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে। সারাদেশে এখন রিয়েলমির ২০০টিরও বেশি ব্র্যান্ড শপ আছে।

নিকটস্থ রিয়েলমি ব্র্যান্ড শপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক: https://realmebd.com/brandshop/

বিডি প্রেসরিলিস /০৩ জানুয়ারি ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫