Follow us

দেশের বাজারে নতুন বাজাজ ডিসকাভার আনলো উত্তরা মোটর্স লিমিটেড

 

নিজস্ব প্রতিবেদক :: উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন বাজাজ ডিসকাভার। আকর্ষণীয় নতুন সব ফিচারে সমৃদ্ধ নতুন বাজাজ ডিসকাভার ১১০ ও ১২৫, রাইডিং এর আনন্দকে বাড়িয়ে তুলবে বহুগুণ।বাংলাদেশের মোটরসাইকেল প্রেমিকদের নিকট ডিসকাভার একটি সুপরিচিত এবং সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের নাম। সেরা মাইলেজ, প্রিমিয়াম সিটিং, নতুন কালার স্কিমের নতুন ডিসকাভার পূর্বের ন্যায় স্বল্প দামেই, হাতের নাগালেই থাকছে সবার।

কী কী আপডেট থাকছে এই নতুন ডিসকাভারে?
ডিজিটাল কন্সোলের সাথে থাকছে গিয়ার শিফট গাইড ও গিয়ার ইন্ডিকেটর, চালক এখন মোটরসাইকেলটি কোন গিয়ারে চলছে এবং কোন গিয়ারে চালানো উচিত তা খুব সহজেই নির্ধারণ করতে পারবেন, যার ফলে গিয়ার শিফটিং হবে পূর্বের থেকে অনেক সহজ।

কম্ফোর্টেকের আরামদায়ক কুইল্ট লম্বা সিট এবার ডিসকাভারে যুক্ত করা হয়েছে। প্রিমিয়াম সিটিং-এ চালক এবং যাত্রী উভয়েই দীর্ঘযাত্রায়ও বেশ আরামের সাথে বসতে পারবেন এবং দীর্ঘ সময় স্বাচ্ছন্দে রাইড করতে পারবেন। এছাড়াও নতুন ডিসকাভারে যুক্ত করা হয়েছে ইন্টেলিজেন্ট সার্ভিস রিমাইন্ডার, যা সঠিক সময়ে সার্ভিসিং-এর কথা স্মরণ করিয়ে দেবে।

অ্যাডভান্সড ডিটিএস-আই ইঞ্জিন, অ্যান্টি স্কিড্ ব্রেকিং সিস্টেম (সিবিএস) এর সাথে আরও থাকছে প্রশস্ত টিউবলেস টায়ারস, নাইট্রক্স সাসপেনশন, নতুন থ্রিডি লোগো ও নতুন কালার স্কিম, যা নতুন ডিসকাভারেকে দেখতে আরো আকর্ষণীয়, ঝুঁকিমুক্ত ও দীর্ঘ সময় ধরে চালাতে স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে ।

নতুন ডিসকাভার ১২৫ সিসি ভ্যারিয়্যান্টে ১২৪.৫ সিসির ইঞ্জিনে, ১১ পিএসের পাওয়ার ৭৫০০ আরপিএম এবং ১১ এনএম টর্ক ৫৫০০ আরপিএম থাকছে, যা আরও শক্তিশালী করে তুলেছে নতুন ডিসকাভার ১২৫ মোটরসাইকেলটিকে। নতুন ডিসকাভার ১১০ সিসি ভ্যারিয়্যান্টে ১১৫.৪৫ সিসির ইঞ্জিনে, ৮.৬ পিএসের পাওয়ার ৭০০০ আরপিএম এবং ৯.৮১ এনএম টর্ক ৫০০০ আরপিএম এর পাওয়ার দেওয়া হয়েছে।

নতুন ডিসকাভার (১২৫ ও ১১০ সিসি)- সবুজ-কালো, লাল-কালো, নীল-কালো ও লাল এই চারটি কালার ভ্যারিয়্যান্টে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। সম্মানিত ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতেই নতুন ডিসকাভার ১২৫ সিসি – ১,৩৩,৫০০ টাকা ও ১১০ সিসি – ১,১৮,৫০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। ঈদ ক্যাম্পেইন ২০২১ চলাকালীন সময়ে কিনলেই পাওয়া যাবে নগদ ৩০০০ টাকা ছাড়।

বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://bangladesh.globalbajaj.com/en/brands/discover/discover-125-disc

বা ভিজিট করুন- facebook.com/BajajBangladesh/

বিডি প্রেসরিলিস / ১৮ জুলাই ২০২১ /এমএম 


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫