Follow us

বাজারে এলো টেকনোর নতুন ফোন স্পার্ক ৫ প্রো

 

নিজস্ব প্রতিবেদক :: স্বনামধ্যন মোবাইল ব্রান্ড টেকনো এনেছে নতুন স্মার্টফোন স্পার্ক ৫ প্রো। উন্নত এআই প্রযুক্তি ও পাঁচটি ক্যামেরা সমৃদ্ধ এই ফোনটি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফী অথবা সেল্ফী প্রেমীদের জন্য দারুন এক উপহার।

জানা গেছে, এই ফোনে আছে পাঁচটি ক্যামেরা, আপগ্রেডেড এআই প্রযুক্তি (আরটিফিশিয়াল ইন্টিলিজেন্স) ৩.০ এলগরিদম এবং এআই সিন ডিটেকশন প্রযুক্তি। পেছনের চারটি ক্যামেরার প্রত্যেকটিতে আছে আলাদা আলাদা বিশেষত্ব- ডেপথ, প্রাইমারী ক্যামেরা, ম্যাক্রো লেন্স এবং এআই লেন্স। আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

মোট ছয়টি ফ্ল্যাশ। চারটি রিয়ার ক্যামেরার সাথে এবং দুটি ফ্রন্ট ক্যামেরার ডুয়েল ফ্ল্যাশ হিসেবে। যারা ইউটিউবসহ নানা মাধ্যমে ভিডিও করতে আগ্রহী তাদের জন্য এই ফোন হতে পারে সেরা মাধম্য। কারন, স্পার্ক ৫ প্রো এর পিছনে ১৬ মেগাপিক্সেল এআই কোয়াড ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া চারটি পিছনের এআই ক্যামেরাগুলির প্রতিটি দিয়ে ছবি তোলা ও ভিডিও করা যায়।

যারা ম্যাক্রো ফটোগ্রাফি করেন তারা পাবেন ৪ সে.মি. দূরত্ব পর্যন্ত ম্যাক্রো ছবি তোলার সুবিধা এবং এআই পোট্রেট মুড। ছবিতে প্রানবন্ত করতে এই ফোনে ব্যবহৃত হয়েছে এআই এইচডিআর (AI HDR) টেকনোলজি।

স্পার্ক ৫ ফোনে রয়েছে ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম, এইচআইওএস (Hios) নামের চমৎকার কাস্টমাইজ এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। ৫ হাজার এমএএইচ ক্ষমতার ব্যাটারি। ফোরজি এলটিই নেটওয়ার্ক, ওয়াইফাই/ ব্লু টুথ ৫.০ এবং দু’টি ন্যানো সিম স্লট, ৬.৬ ইঞ্চি ডট-ইন ডিসপ্লে। সারা দেশে স্পার্ক ৫ প্রো দুটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। ফোনটির দাম রাখা হয়েছে, মাত্র ১২ হাজার ৯৯০ টাকা।

বিডি প্রেসরিলিস / ১২ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫