Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড ‘প্রাণ আপ’ এর সেপ্টেম্বর এবং অক্টোবরে অনুষ্ঠিত হওয়া তিনটি ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এদিন প্রাণ আপ এর ‘ওপেন আপ উইদ সেলিব্রিটি’ ক্যাম্পেইনের বিজয়ীদের সাথে দীর্ঘসময় আড্ডা দেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। এসময় বিজয়ীরা তাদের দুই প্রিয় তারকাকে কাছে পেয়ে নিজেদের ভাললাগা শেয়ার করাসহ সেলফিতে মেতে উঠেন। অপূর্ব ও মেহজাবিন বলেন, “আমরা ফ্যানদের সাথে সামনা-সামনি কথা বলতে পেরে আনন্দিত। এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য প্রাণ আপ’কে ধন্যবাদ জানায়”।

অনুষ্ঠানে প্রাণ এর ‘হ্যাপি ফ্যামিলি’ ক্যাম্পেইনের তিন বিজয়ী ও ‘ প্রাণ আপ নেক্সট স্টার’ ক্যাম্পেইনের চার বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে হ্যাপি ফ্যামিলি ক্যাম্পেইনের তিন বিজয়ী ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে পরিবারের চার সদস্য নিয়ে কক্সবাজারে ৩ দিন ২ রাত থাকার সুযোগ পাচ্ছেন।

প্রাণ বেভারেজ লিমিটেড এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, “প্রাণ সবসময় পণ্য উৎপাদনে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলে। সে কারণে ভোক্তাদের ভালবাসায় ‘প্রাণ আপ’ এখন অনত্যম শীর্ষস্থানীয় বেভারেজ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে”।এসময় প্রাণ আপ এর হেড অব মার্কেটিং আতিকুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস এন্ড মার্কেটিং শফিকুল ইসলাম ও অভিনেতা রাশেদ সীমান্ত উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ৩০ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫