Follow us

নতুন দুই ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করল স্যামসাং

 

নিজস্ব প্রতিবেদক :: গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ও গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি স্মার্টফোন নিয়ে ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোনের উদ্ভাবনী ক্ষেত্রে অনন্য এক মাত্রা যোগ করেছে স্যামসাং। ফোল্ডেবল স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা মেটাতে প্রযুক্তিগত উৎকর্ষ ও ফ্ল্যাগশিপের সমন্বয়ে অত্যাধুনিক এ ডিভাইস দুটি ১১ আগস্ট বিশ্ব বাজারে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

এ দুটি ডিভাইসই স্যামসাংয়ের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন। ফোল্ডেবল ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী এ ক্যাটাগরির তৃতীয় প্রজন্মের ডিভাইসগুলোতে প্রত্যাশিত ফোল্ডেবল অভিজ্ঞতা নিশ্চিত করে আরও দীর্ঘস্থায়ী করে তোলাসহ সহ গুরুত্বপূর্ণ সংযোজনগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আইকনিক ডিজাইন থেকে শুরু করে বিনোদন, সব ক্ষেত্রেই গ্যালাক্সি জেড ফ্লিপ৩ এবং জেড ফোল্ড৩ ব্যবহারকারীদের দেবে কাজ, কোনো কিছু দেখা ও বিনোদনের ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা।

থিয়েটারের বসে মতো দেখার মতো অভিজ্ঞতা দিতে জেড ফ্লিপ৩-এ রয়েছে ৭.৬-ইঞ্চি ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে। ব্যবহারকারীদের কাজে ও সৃজনশীলতায় সহায়তায় প্রথমবারের মতো কোনো ফোল্ডেবল ডিভাইসে এস পেন২ সাপোর্ট সংযুক্ত করা হয়েছে। এতে মাল্টিটাস্কের জন্য রয়েছে ফ্লেক্স মোড ফিচার, এটি দেখতে মসৃণ ও স্বাচ্ছন্দ্যে পকেটে রাখার মতো করে ডিজাইন করা হয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে উন্নত ক্যামেরা ফিচার এবং ব্যস্ত সময়ে তাৎক্ষণিক ব্যবহার করার সুবিধার্থে আছে বিশাল কভার স্ক্রিন৩। ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম গ্রিন ও ফ্যান্টম সিলভার– এ তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে।

অন্যদিকে, উদ্দীপ্ত রঙের সমন্বয়, মসৃণ ডিজাইন ও প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ জেড ফ্লিপ৩ স্মার্টফোনটি ব্যবহারকারীদের দেবে নিজেকে আত্মপ্রকাশের অনুপ্রেরণা। ক্রিম, সবুজ, ল্যাভেন্ডার ও ফ্যান্টম ব্ল্যাক- এ চারটি রঙে ফোনটি পাওয়া যাবে। গ্যালাক্সি জেড ফ্লিপ৩ -এ নতুনভাবে ডিজাইন করা কভার স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেন ফোনটি না খুলেই নোটিফিকেশন ও মেসেজ দেখা যায়। অত্যাধুনিক ক্যামেরার ফিচার সমৃদ্ধ এ ফোনে ব্যবহারকারীরা আরও চমৎকার সেলফি তুলতে পারবেন। ১২০ হার্জের রিফ্রেশ রেটের ফলে অনেক স্মুথভাবে ফোন স্ক্রল করা যাবে। এছাড়া এ ফোনে স্পষ্ট ও স্পেশাল এফেক্টসহ দুর্দান্ত সাউন্ড অভিজ্ঞতা মিলবে।

স্যামসাং ইলেকট্রনিকসের প্রেসিডেন্ট ও মোবাইল কমিউনিকেশন বিজনেসের প্রধান ড. টিএম রোহ বলেন, ‘গ্যালাক্সি জেড ফোল্ড৩ ও জেড ফ্লিপ৩ এর মাধ্যমে স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনের সম্ভাবনায় আবারও নতুন এক মাত্রা যোগ করেছে। এটি বর্তমান দ্রুতগতির বিশ্বে ব্যবহারকারীদের বহুমুখী কাজ করার সুযোগ দিয়ে তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।’

ফোল্ডেবল স্মার্টফোনের ইতিহাসে প্রথমবারের মতো ফোল্ড৩ ও জেড ফ্লিপ৩- এ আইপিX৮৪ পানি প্রতিরোধী ব্যবহার করা হয়েছে; ফলে, ব্যবহারকারীদের এখন আর বৃষ্টিতে ভিজে গেলে দুশ্চিন্তা করতে হবে না। স্ক্র্যাচ ও দুর্ঘটনাজনিত ড্রপ থেকে সুরক্ষার জন্য উভয় ডিভাইসই নতুন আর্মার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। ডিভাইসগুলোর যুগান্তকারী হাইডওয়ে হিঞ্জ ফ্লেক্স মোড৭ যেকোনো অ্যাঙ্গেলেই ডিভাইস দুটি স্বাচ্ছন্দ্যে ব্যবহারের উপযোগী করে তুলেছে। পাশাপাশি, এর উন্নত সুইপার প্রযুক্তি ধুলাবালি ও অন্যান্য কণাকে প্রতিহত করতে এবং ডিভাইসের স্থায়িত্ব বজায় রাখতে সহায়তা করে।

এছাড়াও, ব্যবহারকারীদের অসাধারণ অডিও অভিজ্ঞতা দিতে প্রিমিয়াম কোয়ালিটির সাউড প্রদানের জন্য স্যামসাং নিয়ে এসেছে গ্যালাক্সি বাডস ২। এটি গ্যালাক্সি স্মার্টফোন, ট্যাবলেট বা স্মার্টওয়াচের উপযুক্ত সঙ্গী হতে পারে।

গ্যালাক্সি জেড ফোল্ড৩ এখন বিশ্বব্যাপী সর্বনিম্ন ১৭৯৯.৯৯ মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ পাওয়া যাচ্ছে ৯৯৯.৯৯ মার্কিন ডলারে এবং গ্যালাক্সি বাডস২ নির্দিষ্ট কিছু বাজারে পাওয়া যাচ্ছে ১৪৯.৯৯ মার্কিন ডলারে।

বিডি প্রেসরিলিস / ১৪ আগস্ট ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫