নিজস্ব প্রতিবেদক :: নতুন দুই ফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এগুলো হলো গ্যালাক্সি এ ৩১ এবং গ্যালাক্সি এ ৪১। উভয় ফোনই মিডরেঞ্জের। সম্প্রতি নেদারল্যান্ডের এক সূত্র মারফত গ্যালাক্সি এ ৩১ ফোনের ব্যাটারি ও ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছে। এছাড়াও প্রকাশ্যে এসেছে গ্যালাক্সি এ ৪১ এর স্পেসিফিকেশনও। গত মাসে এই দুই ফোনের মডেল নম্বর সামনে এসেছিল।
গ্যালাক্সি ক্লাব.এনএল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গ্যালাক্সি এ৩১ ফোন ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। সাথে থাকতে পারে একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।ডাচ ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, গ্যালাক্সি এ ৩১ ফোনে একটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে।
অন্যদিকে গ্যালাক্সি এ ৪১ ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকবে একটি ২৫ মেগাপিক্সেল ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।
বিডি প্রেসরিলিস /২৩ জানুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫