Follow us

দেশে স্যামসাংয়ের নয়া দুই ফোন

 

নিজস্ব প্রতিবেদক :: স্যামসাং বাংলাদেশ এর গ্যালাক্সি এম সিরিজে যুক্ত করেছে শক্তিশালী ও অত্যাধুনিক ডিভাইস- গ্যালাক্সি এম১২ এবং গ্যালাক্সি এম৬২। মিলেনিয়ালদের চাহিদার সাথে মিল রেখে ডিভাইসগুলোতে রয়েছে শক্তিশালী ব্যাটারি এবং উদ্ভাবনী কোয়াড ক্যামেরা।

স্যামসাং এর ডিভাইসের ক্ষেত্রে সবসময় শক্তিশালী পারফরমেন্স ও ব্যাটারির প্রতিশ্রুতি দিয়ে এসেছে এবং তাদের সর্বশেষ সংযোজনেও এর ব্যতিক্রম ঘটেনি। গ্যালাক্সি এম১২ -এ রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, অক্টাকোর এক্সিনোজ ৮৫০ চিপসেট, ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম।

এগুলো সবই দুর্দান্ত পারফরমেন্স, ঝামেলাহীন মাল্টিটাস্কিং এবং ব্রাউজিং ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় কম শক্তি খরচের নিশ্চয়তা দেয়। ৮ ন্যানোমিটার প্রসেসরের সাথে গ্যালাক্সি এম১২ এর ব্যাটারি অত্যন্ত পাওয়ার-এফিশিয়েন্ট এবং প্লাগ-ইন ছাড়া এক দিনেরও বেশি সময় ডিভাইসটি ব্যবহার করা যায়।

অন্যদিকে, গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনটিতে রয়েছে এক্সিনোজ ৯৮২৫ এসওসি, ২.৭৩ গিগাহার্টজ, ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৭ ন্যানোমিটার প্রসেসরযুক্ত এই ডিভাইসটি, কাটিং-এজ গেমিং এবং গ্রাফিক্স পারফরমেন্সে দেয় অসাধারণ অভিজ্ঞতা। এক্সিনোজ ৯৮২৫ অত্যন্ত দ্রতগতিসম্পন্ন এবং পাওয়ার এফিশিয়েন্ট যার ফলে ব্যবহারকারীরা ব্যাটারি লাইফের চিন্তা ছাড়া উন্নত পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।

গ্যালাক্সি এম৬২ এর ৭,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানীয় এবং জেনারেশন জেড এবং মিলেনিয়াল প্রজন্ম, যারা স্মার্টফোনে বেশি সময় ব্যয় করে এবং সর্বক্ষণ ব্যস্ত থাকে, তাদের জন্য উপযুক্ত। এছাড়াও, এর বিশাল ব্যাটারি এবং শক্তিশালী পারফরমেন্সের সমন্বয় ব্যবহারকারীদের গেমিংয়ের অভিজ্ঞতাকে পাল্টে দিবে। গেমারদের কোনো ধরণের ল্যাগ ছাড়া গেমিংয়ের চাহিদা পূরণ করবে গ্যালাক্সি এম৬২।

উভয় ডিভাইসের দুর্দান্তমানের ক্যামেরা ব্যবহারকারীর ফটোগ্রাফি অভিজ্ঞতাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৪৮ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সর, যা স্মরণীয় প্রতিটি মুহুর্ত ক্যামেরায় বন্দি করবে। ডিভাইসটিতে আরও রয়েছে ৫ মেগা পিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল, ২ মেগা পিক্সেল ডেপথ এবং ২ মেগা পিক্সেল ম্যাক্রো সেন্সর। গ্যালাক্সি এম১২ এর কোয়াড ক্যামেরা এতো স্পষ্ট ও ডিটেইল ছবি তোলে যে দেখে মনে হয় ছবিটি জীবন্ত হয়ে উঠেছে।

গ্যালাক্সি এম৬২ এ রয়েছে ৬৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সর, ১২ মেগা পিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগা পিক্সেলের ডেপথ এবং ৫ মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সর। দিন-রাত, গ্রীষ্ম-শীত যখনই হোক না কেন, গ্যালাক্সি এম৬২ এর শক্তিশালী কোয়াড ক্যামেরা ব্যবহারকারীদের তাদের সৃজনশীল দিক তুলে ধরার এবং চমকপ্রদ ছবি তোলার সুযোগ করে দেয়।গ্যালাক্সি এম৬২ এর সামনের ক্যামেরা হিসেবে রয়েছে ৩২ মেগা পিক্সেলের সেন্সর, আর এম১২ এ রয়েছে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।

গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি এইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লে। এই রিফ্রেশ রেটের ফলে ফোনটি এতো মসৃণভাবে চলবে যে মনে হবে পিচ্ছিল কোন পৃষ্ঠ। গ্যালাক্সি এম৬২ এতে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে।

গ্যালাক্সি এম৬২ একইসাথে একটি শক্তিশালী এবং নান্দনিক ডিভাইস। এর পলিকার্বোনেট পিছনের অংশ দেখতে পুরোপুরি আয়নার মতো, যেখানে গাঢ় রঙগুলো ধীরে ধীরে তাদের শেড পরিবর্তন করে এবং আকর্ষণীয় রূপালী রঙে পরিণত হয়। এছাড়াও, পিছনের অংশ এমন একটি হলোগ্রাফিক লুক দেয় যে দেখে মনে হয় বৃষ্টি ঝরছে।

স্যামসাং গ্যালাক্সি এম৬২ লেজার গ্রিন এবং লেজার গ্রে- এ দুটি ভিন্ন রঙে ৩৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। মিডরেঞ্জে ফ্ল্যাগশিপ পর্যায়ের ফিচারযুক্ত এমন শক্তিশালী ডিভাইস এই মূল্যে সহজে পাওয়া যায় না। অন্যদিকে, গ্যালাক্সি এম১২ অ্যাট্রাকটিভ ব্ল্যাক, এলিগেন্ট ব্লু এবং ট্রেন্ডি এমেরাল্ড- এই তিনটি ভিন্ন রঙে ১৮,৪৯৯ টাকায় পাওয়া যাবে।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘ তরুণদের চাহিদা পূরণে স্যামসাং বাংলাদেশ এম সিরিজ লাইনে গ্যালাক্সি এম১২ এবং গ্যালাক্সি এম৬২ উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি, বাংলাদেশের তরুণরা আমাদের নতুন ডিভাইসগুলো পছন্দ করবেন এবং এটি তাদের কর্মক্ষমতা বাড়িয়ে তুলবে।’

বিডি প্রেসরিলিস /১৪ এপ্রিল ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫