নিজস্ব প্রতিবেদক :: দেশে তৈরি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে স্যামসাং। গ্যালাক্সি এস সিরিজের ‘এস২০ প্লাস’ এবং ‘এস২০ আল্ট্রা’ মডেলের ফ্ল্যাগশিপ দুটি উন্মোচন করে প্রিঅর্ডার নিচ্ছে স্যামসাং।৬.৭ ইঞ্চির গ্যালাক্সি এস২০ প্লাস এবং ৬.৯ ইঞ্চির গ্যালাক্সি এস২০ আল্ট্রায় ক্যামেরায় আনা হয়েছে নতুন উদ্ভাবন।গ্যালাক্সি এস২০ আল্ট্রায় রয়েছে টেলিফটো লেন্স। যাতে ১০০এক্স জুমে ছবি তোলা যাবে। ডিভাইসটির পিছনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা।
অন্যদিকে গ্যালাক্সি এস২০ প্লাসে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা।ক্যামেরাগুলো দিয়ে এইট-কে ভিডিও করা যাবে। সেই ভিডিও থেকে ৩৩ মেগাপিক্সেলের স্থিরচিত্র নেওয়া যাবে।দুটি ডিভাইসেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। গ্যালাক্সি এস২০ প্লাসে রয়েছে ৮ জিবি র্যাম ও ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এস২০ আল্ট্রায় রয়েছে ১২ জিবি র্যাম ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
প্রিঅর্ডারের এক জোড়া গ্যালাক্সি বাডস প্লাস অথবা ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। প্রিঅর্ডার করা যাবে ১৪ মার্চ পর্যন্ত।এছাড়া, সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডধারীরা ইএমআইতে গ্যালাক্সি এস২০ আল্ট্রা ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত ৩ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা পাবেন।গ্যালাক্সি এস২০ প্লাস ও এস২০ আল্ট্রা এনেছে স্যামসাং।
অফারটি পাবেন তারাই যারা ডেলিভারির প্রথম দিনই পণ্য বুঝে নিবেন। এর পাশাপাশি তারা ২৪ মাস পর্যন্ত বিনা সুদে ইএমআই সুবিধা পাবেন।কার্ডধারীদের মধ্যে যাদের ২৭ হাজারেরও বেশি মার্চেন্ট রিওয়ার্ড (এমআর) পয়েন্ট আছে তারা এই পয়েন্টগুলো ব্যবহার করে ডিভাইসটি ক্রয়ের ক্ষেত্রে ১০ হাজার টাকা ছাড় পাবেন। নির্ধারিত রিটেইলে এমআর পয়েন্টগুলো ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।
এছাড়া স্যামসাং বাংলাদেশ থেকে এক্সচেঞ্জ অফার নেওয়া যাবে। নির্বাচিত মডেলের ডিভাইস নিয়মিত এক্সচেঞ্জ মূল্যের সাথে অতিরিক্ত ১০ হাজার টাকা এক্সচেঞ্জ ভ্যালু হিসেবে যুক্ত করতে হবে।প্রতিষ্ঠানটি গ্যালাক্সি এস২০+ ক্রয়ে ১৮ মাস ও গ্যালাক্সি এস২০ আল্ট্রা ক্রয়ে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা দিচ্ছে। নির্ধারিত ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে, দু’টি ডিভাইস ক্রয়ে সর্বোচ্চ ২৪ মাসের ইএমআই সুবিধা দিচ্ছে গ্রামীণফোন।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, আমরা একটি নতুন দশকে প্রবেশ করেছি। যেখানে যোগাযোগের ধারণা বদলে গেছে। সেই বদলের সঙ্গী হতে চায় স্যামসাং। উদ্ভাবনী সব প্রযুক্তি নিয়ে আমরা তাদের সঙ্গে থাকছি।দেশের বাজারে গ্যালাক্সি এস২০ প্লাসের দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা। আর এস২০ আল্ট্রার দাম এক লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা।
বিডি প্রেসরিলিস /২৬ ফেব্রুয়ারি ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫