Follow us

তাক লাগানো ফোন আনছে স্যামসাং

 

নিজস্ব প্রতিবেদক :: বড় ব্যাটারি এবং শক্তিশালী কনফিগারেশনে বাজারে আসছে গ্যালাক্সি এম৫১। ফোনটি বাজারে আসলে শোরগোল শুরু হবে বলে ধারণা করা হচ্ছে । কেননা, এই ফোনের কনফিগারেশনের তুলনায় দাম হবে হাতের নাগালে। ১০ সেপ্টেম্বর থেকে ফোনটি পাওয়া যাবে।

ইতিমধ্যে জানা গেছে স্যামসাং গ্যালাক্সি এম৫১ ফোনে ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।এই ফোনটি ওয়ানপ্লাস নোর্ড কে টেক্কা দিতে আসবে। সেহেতু এর দাম কিছুটা কম রাখার চেষ্টা করবে স্যামসাং।

স্যামসাং গ্যালাক্সি এম৫১ ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল দেওয়া হবে। এর রিফ্রেশ রেট হবে ৬০ হার্টজ। এতে ইনফিনিটি ও ডিসপ্লে পাওয়া যাবে। সহজ ভাষায় বললে ফোনের ডিসপ্লের উপরদিকে মাঝখানে পাঞ্চ হোল কাট আউট থাকবে। এই ফোনের পিছনে থাকবে কোয়াড রিয়ার ক্যামেরা। যেখানে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৮ অ্যাপারচার) + ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা (এফ/২.২ অ্যাপারচার) + ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪ অ্যাপারচার) + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা (এফ/২.৪ অ্যাপারচার) দেওয়া হবে।

আবার স্যামসাং গ্যালাক্সি এম৫১ ফোনের সামনে থাকবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি অক্টা কোর প্রসেসর সহ আসবে। যেটি হতে পারে স্ন্যাপড্রাগন ৭৩০জি। যদিও কোম্পানির তরফে এ বিষয়ে কিছু বলা হয়নি। এতে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে।

পাওয়ারের জন্য এই ফোনে থাকবে ৭,০০০ এমএএইচ এর বড় ব্যাটারি। যা মিড রেঞ্জে ফোনে কোম্পানি এই প্রথম ব্যবহার করছে। এরসাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে দেওয়া হবে ইউএসবি টাইপ সি পোর্ট। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক স্যামসাংয়ের নিজস্ব ওয়ানইউজার ইন্টারফেসে চলবে। ফোনটি সাদা ও কালো রঙে আসবে।

বিডি প্রেসরিলিস / ০৩ সেপ্টেম্বর /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫