Follow us

জার্মানির আনুগা মেলায় ৫২ লাখ ডলারের রপ্তানি আদেশ পেয়েছে প্রাণ

 

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বের অন্যতম বৃহৎ ফুড ও বেভারেজ মেলা ‘আনুগা ২০১৯’-এ ৫২ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আদেশ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ।

জার্মানির কোলন শহরে গত ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়া এবারের মেলায় বিশ্বের ১০০টি দেশ থেকে ৭৫৯০টি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করে। আনুগা প্রদর্শনীতে এবার নিয়ে মোট ১২ বারের মতো অংশ নিলো প্রাণ।
মেলায় প্রাণ পণ্যে দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ ও সাড়া পাওয়া গেছে উল্লেখ করে প্রাণ এক্সপোর্ট এর প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ বছর দুটি স্টলে নতুন ৩০টি পণ্যসহ পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করে প্রাণ। এসব পণ্যের মধ্যে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল জুস, কনফেকশনারী ও বেকারী পণ্য।

তিনি জানান, আনুগা প্রদর্শনী বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। এবার ১০০ বছরে পা দিল আনুগা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেয়। ব্যবসায়ীরা মেলায় তাদের পণ্য প্রদর্শন করে, অন্যদিকে ক্রেতারা বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘এ প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য রপ্তানি বাজার সম্প্রসারণ করা। কারণ আমরা প্রাণ পণ্য পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিতে চাই। আর এক্ষেত্রে ‘আনুগা’ মেলা বড় একটা প্লাটফর্ম হিসাবে কাজ করে। এছাড়া ইউরোপের বিখ্যাত চেইনশপগুলোতে প্রাণ এর পণ্য সংখ্যা বাড়ানো আমাদের এ মেলায় অংশগ্রহণের অন্যতম কারণ। তাছাড়া বিশ্বের বৃহত্তম এ খাদ্যমেলায় প্রক্রিয়াজাত পণ্যের সর্বশেষ ট্রেন্ড সম্পর্কে ধারণা লাভ করা যায়’।

বর্তমানে প্রাণ গ্উপের পণ্য ১৪১টি দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানি বাণিজ্যে অবদান রাখায় প্রাণ-আরএফএল গ্রুপ টানা ১৬ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার লাভ করেছে।

বিডি প্রেসরিলিস / ১০ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫