Follow us

গ্যালাক্সি নোট টেন লাইট আনল স্যামসাং

 

নিজস্ব প্রতিবেদক :: অবশেষে বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি নোট টেন লাইট। ২০১০ সালে সর্বপ্রথম বাজারে এসেছিল গ্যালাক্সি নোট টেন। সেই ফোন থেকে কিছু ফিচার বাদ দিয়ে নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং। এই ফোনের পেছনে তিনটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফ্রন্টে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে আর ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

নোট টেন লাইটের দাম এখনো ঘোষণা করেনি স্যামসাং। ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয় যাবে।স্যামসাং গ্যালাক্সি নোট টেন লাইনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। ফোনের ভেতরে থাকছে ১০ এনএম এক্সিনোস ৯৮১০ অক্টোকোর প্রসেসর।

ফোনের ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন দেয়া হয়েছে। এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই তিনটি ক্যামেরাতেই ১২ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হয়েছে। একটি প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।ব্যাকআপের জন্য আছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এতে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।

বিডি প্রেসরিলিস /০৮ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫