Follow us

করোনা থেকে সুরক্ষায় ৭ পণ্য বানাচ্ছে আরএফএল

 

নিজস্ব প্রতিবেদক :: করোনা পরীক্ষায় রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহের জন্য বুথ বা উইস্ক কেবিন তৈরি করছে সুপরিচিত শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপ। যা তারা বিভিন্ন হাসপাতাল ও প্রয়োজনীয় স্থানে সরবরাহ করবে। এটি প্রাণ-আরএফএল গ্রুপের সাতটি সুরক্ষা পণ্যের একটি, যা তারা করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর গত এক মাসে তৈরি করেছে। বুথ ছাড়া বাকি পণ্যগুলো হচ্ছে ফেস শিল্ড, সার্জিক্যাল গগলস, জীবাণুনাশক বা হ্যান্ড স্যানিটাইজার, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা পিপিই ফুল গাউন, বডি ব্যাগ বা মরদেহ বহনের ব্যাগ ও শ্বাস নিতে সহায়তাকারী যন্ত্র বা ব্রেথিং অ্যাসিস্ট্যান্স।

পণ্যগুলো তৈরি করেছে আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান গেটওয়েল লিমিটেড। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, নরসিংদীর প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং গাজীপুরে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে গেটওয়েল লিমিটেডের নিজস্ব কারখানায় পণ্যগুলো উৎপাদিত হচ্ছে। আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী অত্যন্ত প্রয়োজন। এছাড়া সাধারণ মানুষের জন্যও এটি জরুরি।আরএফএল গ্রুপ সবসময় সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সাশ্রয়ী দামে গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করে। আমরা দেশের ক্রান্তিলগ্নে প্রয়োজনীয় ৭টি পণ্য উৎপাদন শুরু করেছি।

গেটওয়েল লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা সাঈদ হোসেন চৌধুরী বলেন, পণ্যগুলোর মধ্যে ফেস শিল্ড, সার্জিক্যাল গগলস, হ্যান্ড স্যানিটাইজার ও পিপিই ফুল গাউন ইতিমধ্যে বাজারজাত শুরু হয়েছে। এসব পণ্য হাসপাতালগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে। তাছাড়া আরএফএলের খুচরা বিক্রির দোকান বেস্ট বাই-এ পণ্যগুলো পাওয়া যাচ্ছে। যে কেউ চাইলে এসব পণ্য অথবা ডটকমের মাধ্যমেও অর্ডার করতে পারবেন। সাঈদ হোসেন চৌধুরী আরো বলেন, উইস্ক কেবিন ও বডি ব্যাগ খুব শীঘ্রই বাজারে পাওয়া যাবে। তাছাড়া ব্রেথিং অ্যাসিস্ট্যান্স বাজারে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করছি খুব শিগগিরই এটিও বাজারে আসবে।

বিডি প্রেসরিলিস / ২৬ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫