Follow us

এসএমই মেলায় ৪ কোটি ৯৫ লাখ টাকার পণ্য বিক্রি

 

নিজস্ব প্রতিবেদক :: ৮ম জাতীয় এসএমই মেলায় ৪ কোটি ৯৫ লাখ টাকার বিভিন্ন পণ্য বিক্রি হয়েছে। একই সঙ্গে ৬ কোটি ৩৮ লাখ টাকার অর্ডারও পেয়েছেন উদ্যোক্তারা। রবিবার এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।গত ৪ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৯ দিনের এই মেলা শুরু হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৭ মার্চ মেলা বন্ধ থাকায় তা চলে ১৩ মার্চ পর্যন্ত।

মেলায় সারাদেশের ২৯৬টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেয়। তারা ৩০৯টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে। মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য প্রদর্শন করা হয়।এবার মেলায় একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়। এসব সেমিনারে এসএমই খাতকে এগিয়ে নেওয়ার বিভিন্ন পরামর্শ উঠে আসে। উদ্যোক্তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়াও তুলে ধরেন।

বিডি প্রেসরিলিস /১৬ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫