Follow us

অপোর দুই ফোনের দাম কমল

 

নিজস্ব প্রতিবেদক :: বৈশ্বিক স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো প্রযুক্তিপ্রেমীদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। এই অফারের আওতায় আগ্রহীরা অপোর দুইটি স্টাইলিশ স্মার্টফোন হ্রাসকৃত মূল্যে ক্রয় করতে পারবেন।ব্যবহারকারীদের উন্নতপ্রযুক্তি ও ব্যতিক্রমী ফিচারসমৃদ্ধ স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতে প্রতিষ্ঠানটি তাদের রেনো৫ এবং এ১৫এস ডিভাইস দুইটির দাম কমিয়েছে। যদি কোন ব্যবহারকারী স্মার্টফোনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চান, তাদের জন্যই অপো এই অফারটি নিয়ে এসেছে।

অফার চলাকালীন সময়ে আগ্রহীরা অপো রেনো৫ ডিভাইসটি ক্রয় করতে পারবেন ৩২,৯৯০ টাকায়। অর্থাৎ ক্রেতারা ডিভাইসটির আসল মূল্যের চেয়ে তিন হাজার টাকা কমে ফোনটি ক্রয় করতে পারবেন। এছাড়াও এই অফারে ক্রেতারা অপো এ১৫এস ডিভাইসটি ১৩,৯৯০ টাকার পরিবর্তে ১২,৯৯০ টাকায় ক্রয় করতে পারবেন।

অপো রেনো৫ ডিভাইসটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার কোয়াডক্যামেরা। ফোনটির উল্লেখযোগ্য দুটি ফিচার হলো এআই মিক্সড পোর্ট্রেট ও ডুয়াল ভিউ ভিডিও মোড। এআই মিক্সড পোর্ট্রেট ক্যামেরার সুবাদে ডাবল এক্সপোজারের মাধ্যমে নান্দনিক কৌশলে দুটি ভিন্ন ভিডিও ধারণ করে একটির ওপর আরেকটি খুব সহজেই প্রতিস্থাপন করা যাবে। এতে একটি ভিডিও অপরটির ওপর মিশে গিয়ে নান্দনিক ও সৃজনশীল ভিডিও উপহার দেবে।

রেনো ৫ ডিভাইসটি মিল্কিওয়ের তারার মতো নজরকাড়া ডিজাইন রয়েছে। অপো স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে প্রথমবারের মতো ডায়মন্ড স্পেকট্রাম প্রক্রিয়ার বাস্তবায়ন করেছে, যা তিনটি ভিন্ন স্তরে গঠিত। এ তিনটি হলো পিকাসাস ফিল্ম, যা একাধিক ন্যানো-স্তর অপটিক্যাল রিফ্লেকটিভ ফিল্মের সমন্বয়ে তৈরি একটি প্রতিফলক; একাধিক কোণ থেকে আলো প্রতিফলন করে রঙের ছটা তৈরি করতে একটি ফ্রেসনেল লেন্স টেক্সচার এবং রিফ্লেকটিভ ইন্ডিয়াম কোটিং, যা ফোনে একটি প্রিমিয়াম ফিল প্রদান করে এবং অনন্য ম্যাট ফিনিশের ফলে চমৎকারভাবে ফিঙ্গারপ্রিন্ট রেসিস্ট্যান্ট।

এছাড়া, ফ্যান্টাসি সিলভার অ্যাডিশনে থাকছে রেনোর গ্লো ইফেক্ট। স্মার্টফোনটি দীর্ঘক্ষণ বহারের জন্যে এতে আছে ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার ৫০ ওয়াটের ফ্ল্যাশ চার্জের ব্যবহারে মাত্র ৩১ মিনিটের মধ্যে ডিভাইসটি ৮০ শতাংশ চার্জপ্রাপ্ত হবে।

ডিভাইসটিতে রয়েছে ৮এনএম স্ন্যাপড্রাগন ৭২০ চিপসেট, ৮জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। এই ফিচারগুলো তরুণদের স্মার্টফোন ব্যবহারে স্মুদ পারফরমেন্স নিশ্চিত করবে, একইসঙ্গে তাদের জীবনধারাকে সমুন্নত করবে।

অন্যদিকে, ৬৪ জিবি স্টোরেজ সমৃদ্ধ ও ৮৮.৭ শতাংশসহ ৬.৫২ ইঞ্চির বড় স্ক্রিনের অপো এ১৫এস ডিভাইসটি কোন সমস্যা ছাড়াই ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান করবে। ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এআই বিউটিফিকেশন, নাইট মোড, প্যানোরামা মোড, পোর্ট্রেট মোডের সাহায্যে ব্যবহারকারীরা এআই ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ দিয়ে নিখুঁতভাবে ছবি তুলতে পারবেন। ৪,২৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির অপো এ১৫এস ডিভাইসটি তরুণদের স্মার্টফোনের সকল চাহিদা পূরণ করবে এবং দীর্ঘক্ষণ ব্যাটারি সুবিধা নিশ্চিত করবে।

স্মার্টফোন ব্যবহারকারীরা দেশব্যাপী অপোর সকল আউটলেট থেকে হ্রাসকৃত মূল্যে ডিভাইস দুইটি ক্রয় করতে পারবেন। পাশাপাশি, দারাজ ও পিকাবুর মতো বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকেও ক্রেতারা হ্রাসকৃত মূল্যে কিনতে পারবেন।

বিডি প্রেসরিলিস / ১০ জুন ২০২১ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫