Follow us

৬৭৫ কৃষকের বীমাদাবী মেটালো গ্রীন ডেল্টা

 

নিজস্ব প্রতিবেদক :: সুরক্ষা প্রকল্পের আওতায় ৬৭৫ জন কৃষককে এক লক্ষ ৬৪ হাজার টাকা বীমাদাবী পরিশোধ করলো গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স। রবিবার বগুড়া জেলার শেরপুর উপজেলার জেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে আমন ধানের শস্য বীমাদাবীর অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃষকসহ উপস্থিত অতিথিদের আবহাওয়াসূচক ভিত্তিক শস্য বীমার প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করা হয়।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) ও সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার বাংলাদেশ (এসএফএসএ বাংলাদেশ) এর যৌথ উদ্যোগে এবং গ্রাম উন্নয়ন কর্ম (গ্রাক) এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনে ফসল চাষে বিরূপ ঝুঁকি মোকাবেলার একটি টেকসই উপায় হলো শস্য বীমা। এসডিসি এবং এসএফএসএ’র যৌথ অর্থায়নে ২০১৮ সাল থেকে এসএফএসএ বাংলাদেশ সুরক্ষা প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক চাষীদেরকে ঝুঁকি প্রশমনে করণীয় উপায় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করার পাশাপাশি শস্যবীমার বাজারজাতকরণের বিভিন্ন ব্যবসায়িক মডেল পাইলটিং করা হচ্ছে। প্রকল্পে বীমা সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. খলিল আহমেদ, শেরপুর উপজেলা চেয়ারম্যান মো. মজিবর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, সুইজারল্যাণ্ডের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি ডিরেক্টর অব কো-অপারেশন ডেরেক জর্জ, এসএফএসএ’র হেড অব গ্লোবাল ইনস্যুরেন্স সলিউশন অলগা এসএফএসএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. ফরহাদ জামিল, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী শেখ, গ্রাম উন্নয়ন কর্মের নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন প্রমুখ।

বিডি প্রেসরিলিস / ০৩ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫