নিজস্ব প্রতিবেদক :: গ্রামীণফোন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিতরণ করা পিপিই’র প্রতি সেটে রয়েছে সম্পূর্ণ প্রতিরোধমূলক পোশাক, কেএন ৯৫ মাস্ক, ল্যাটেক্স গ্লাভ ও গগলস।
নির্বাচিত ১২টি হাসপাতাল হচ্ছে- কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসপাতাল।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “এই সঙ্কটকালীন সময়ে দেশের কল্যাণে সামনে থেকে যারা করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গ্রামীণফোন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। এটা কোনো সহজ কাজ নয় এবং আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বের সাথে এ মহৎ কাজটি করে যাচ্ছেন।
“আমাদের বিশ্বাস, সম্মিলতভাবে সকল ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা এ সঙ্কট কাটিয়ে উঠতে পারবো। এ উদ্যোগটি সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি উৎসাহ, সদিচ্ছা ও সাহস দিয়ে যারা আমাদের পাশে থেকেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, “আমি আশা করি, অন্যান্য প্রতিষ্ঠানও এর দ্বারা অনুপ্রাণিত হবে এবং করোনা পরিস্থিতি মোকাবিলায় এ রকম উদ্যোগ গ্রহণ করবে।”
কোভিড-১৯ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে করোনা আক্রান্তদের সেবাদানে নিয়োজিত ডিজিএইচএস সার্টিফায়েড ২৫ হাজার চিকিৎসককে পরবর্তী ছয় মাসের জন্য মাত্র এক টাকা টোকেন মূল্যের বিনিময়ে প্রতিমাসে ৩০ জিবি ইন্টারনেটের সুবিধা দিচ্ছে গ্রামীণফোন।
বিডি প্রেসরিলিস / ২৮ মে ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫