Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: ৫০ বছর পূর্ণ করেছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এ উপলক্ষে স্যামসাং বাংলাদেশ তাদের ক্রেতাদের জন্য একটি ভিন্নধর্মী ক্যাম্পেইনের আয়োজন করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজিত এই ক্যাম্পেইনটি দুই সপ্তাহ ধরে চলে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতাদের স্যামসাংয়ের বিভিন্ন পণ্য (মোবাইল ফোন, টেলিভিশন, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন) ব্যবহারের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হয়। এই আয়োজনে প্রায় ৪০০ জন ক্রেতার কাছ থেকে সাড়া পায় স্যামসাং বাংলাদেশ। এ সময় ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা স্যামসাংয়ের বিভিন্ন পণ্য ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করেন।

যেসব অংশগ্রহণকারী এই আয়োজনে সাড়া প্রদান করেছেন, তাঁদের মধ্য থেকে একজনকে (ভিন্ন ভিন্ন ক্যাটাগরি) বিজয়ী ঘোষণা করা হয়।পরবর্তীতে স্যামসাং বাংলাদেশ বিজয়ীদের পুরস্কার গ্রহণে আমন্ত্রণ জানায়।
গত ২৮ অক্টোবর স্যামসাং বাংলাদেশর প্রধান কার্যালয়ে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্যামসাং বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন, জেনারেল ম্যানেজার বোমিন কিম, হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান এবং হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শাহরিয়ার বিন লুৎফর।

বিজয়ীদের পুরস্কার হিসেবে একই ধরনের নতুন পণ্য দেওয়া হয়। যেমন, দীর্ঘদিন ধরে যিনি স্যামসাংয়ের টিভি ব্যবহার করছেন ক্যাম্পেইনের পুরস্কার হিসেবে তিনি নতুন একটি টেলিভিশন পেয়েছেন।উল্লেখ্য, গত ২৮ অক্টোবর স্যামসাংয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটি তাদের ক্রেতাদের আমন্ত্রণ জানান। একজন ভাগ্যবান ক্রেতা বর্ণিল এই আয়োজনে অংশগ্রহণ করেন এবং জন্মদিনের পুরস্কার হিসেবে স্যামসাংয়ের পক্ষ থেকে তাঁকে একটি স্মার্টফোন প্রদান করা হয়।

বিডি প্রেসরিলিস / ০২ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫