Follow us

১৯ শতাংশ ছাড়ে দারাজে ওয়ালটন ল্যাপটপ

 

নিজস্ব প্রতিবেদক :: দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজে সর্বোচ্চ ১৯ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে দেশীয় মাল্টিন্যাশনাল কোম্পানি ওয়ালটনের নতুন ল্যাপটপ। দারাজের ভাউচার ব্যবহার করে এই সুবিধা পাওয়া যাবে ১১ নভেম্বর থেকে। দারাজ বাংলাদেশের আয়োজনে চলমান ইলেভেন ইলেভেন (১১.১১) ক্যাম্পেইনের আওতায় ওই সুবিধা পাবেন গ্রাহকরা। ওয়ালটনের গোল্ডেন, গ্রে এবং সিলভার এই তিন কালারের ল্যাপটপে থাকছে এসব সুবিধা।

ওয়ালটন সূত্রে জানা গেছে, গোল্ডেন এবং গ্রে এর ২১ হাজার ৯০০ টাকা দামের ল্যাপটপটি ১৯ শতাংশ ছাড়ে মাত্র ১৭ হাজার ৭৩৯ টাকায় কেনা যাবে। অন্যদিকে সিলভার কালারের ১৯ হাজার ৯৯০ টাকা দামের ল্যাপটপটি কেনা যাবে মাত্র ১৬ হাজার টাকায়।কর্মকর্তারা আরো জানান, ওয়ালটনের মনিটর কেনায় গ্রাহকরা পাচ্ছেন ৫ শতাংশ ছাড়। অন্যদিকে বিকাশ পেমেন্টেও থাকছে ১৫ শতাংশ মূল্য ছাড়। পাশাপাশি এসএসডি কার্ড, র‌্যাম, কি-বোর্ড, পেনড্রাইভ ও ইয়ারফোন কেনায়ও রয়েছে ১৯ শতাংশ পর্যন্ত ছাড়। এসব অফার পেতে যেকোনো ব্যাংকের ভিসা কার্ড, ব্র্যাক, ইউসিবি, এসইবিএল, মার্কেন্টাইল ও ঢাকা ব্যাংকের ক্রেডিট ও প্রি-পেইড কার্ড ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

উল্লেখ্য, দারাজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আয়োজন করছে ইলেভেন ইলেভেন (১১.১১) ক্যাম্পেইনটি। দারাজের প্যারেন্ট কোম্পানি আলিবাবা গ্রুপ এটি সর্বপ্রথম ২০০৯ সালে শুরু করেছিল যা বাংলাদেশে গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়।দারাজের অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেলের ওয়ালটন ল্যাপটপের দাম ও বিস্তারিত কনফিগারেশন। দারাজ ও ওয়ালটনের ওয়েবসাইট ভিজিট করে ওয়ালটন প্রিলুড আর ১ দামসহ জানতে পারবেন ওয়ালটন ল্যাপটপের লেটেস্ট মূল্য তালিকা। তাছাড়া সব ধরনের ওয়ালটন ল্যাপটপ কোর আই৫, কোর আই-৭ সহ হাই-কনফিগারেশনের ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাবে দেশের অন্যান্য মার্কেটপ্লেস থেকে অপেক্ষাকৃত কম মূল্যে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দারাজে বিভিন্ন মডেলের ওয়ালটন ল্যাপটপের মধ্যে প্রিলুড আর ১ ছাড়াও উল্লেখযোগ্য হলো ওয়ালটন প্যাশন, ওয়ালটন টামারিন্ড সিরিজের মডেলগুলো। ফলে সহজেই বেছে নেয়া যায় সেরা দামে সেরা কনফিগারেশনের ল্যাপটপটি।দারাজে ২ জিবি, ৪ জিবি সহ ৫০০ জিবি বা ১ টেরাবাইটের ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাবে সুলভ মূল্যে। পছন্দের সেরা ল্যাপটপ খুঁজে পেতে গ্রাহকদের জন্য দারাজ ও ওয়ালটন ওয়েবসাইটে থাকছে ল্যাপটপের বিভিন্ন ফিচার দিয়ে সার্চ করার সুবিধা। ফলে অল্প পরিশ্রমে ও সহজে বাজেট অনুযায়ী সেরা ওয়ালটন ল্যাপটপ খুঁজে পাবেন ক্রেতারা।ওয়ালটনের সব মডেলের ল্যাপটপে থাকছে ২ বছরের ওয়ারেন্টি। ডেক্সটপ এবং মনিটরে সর্বোচ্চ ৩ বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।

বিডি প্রেসরিলিস / ১১ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫