Follow us

১৫ জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাবে নভোএয়ার ও ইউএস বাংলা

 

নিজস্ব প্রতিবেদক :: আগামী ১৫ জুলাই (বৃহস্পতিবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। সিভিল এভিয়েশন জানিয়েছে, আগামী ১৫ জুলাই সকাল ৬টা থেকে ২৩ জুলাই সকাল ৬ পর্যন্ত অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করবে।বেসরকারি আকাশ পরিবহন সংস্থা নভোএয়ার ও ইউএস বাংলা অভ্যন্তরীণ ৭ রুটে প্রতিদিন ৬২টি ফ্লাইট পরিচালনা করবে।

নভোএয়ার জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৬ টি, যশোরে ৬টি, বরিশালে ৪টি, সিলেটে ৩টি, রাজশাহীতে ৩টি এবং কক্সবাজারে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে।
অন্যদিকে ইউএস বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, চট্টগ্রামে ৫টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ৭টি, যশোরে ৬টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে তারা।

বিডি প্রেসরিলিস / ১৪ জুলাই ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫