নিজস্ব প্রতিবেদক :: “ওমেন ইন লিডারশীপ: কোভিড-১৯ বিশ্বে সমান ভবিষ্যত অর্জন”- ইউএন উইমেনের থিম হচ্ছে ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য। এই থিমের উপর ভিত্তি করে, জেসিআই বাংলাদেশ প্রোগ্রামটি আয়োজন করেছে এবং বাংলাদেশের ১৩ জন নারী লিডারদের ওমেন্স অফ ইন্সপারেশন অ্যাওয়ার্ডটি প্রদান মাধ্যমে সম্মানিত করেছেন। এই অ্যাওয়ার্ডটি সে সব অসাধারণ নারীদের মাঝে তুলে ধরা হয়েছে যারা লিডার হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছেন। তারা শুধু নিজেদের পরিচয় তুলে ধরেনি অন্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করেছেন এবং তাদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন।
অ্যাওয়ার্ডগুলো বিভিন্ন ক্যাটাগরীতে ভাগ করা হয়েছে। যেমন-উদ্যোক্তা, ব্যাংকিং, আইনি বিষয়, ব্যবসায় উদ্ভাবন, মেডিকেল উদ্ভাবন, প্রতিরক্ষা, শিল্প ও সংস্কৃতি, ফ্যাশন এবং বিউটি, মিডিয়া, কর্পোরেট লিডারশীপ ইত্যাদি।যে সব সাফল্য নারীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে তারা হলেন, মাসুমা রহমান নাবিলা, নাহিতা নিশমিন, নাসিমা আক্তার নিশা, প্রিমা নাজিয়া আন্দালিব, ফারহানা রফিক উজ্জামান, অ্যাডভোকেট নাহিদ সুলতানা (জুথি), ব্যারিস্টার রাশনা ইমাম, রুখমিলা জামান, ড. সেনজুতি সাহা, সানজিদা হক আরেফিন লুনা, শামীমা নাসরিন, টিনা এফ জাবীন কর্নেল ও ড. জেবুন নাহার।
অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সকলের মাঝে তার বক্তব্য দিয়ে অনুপ্রাণিত করেছেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগুফতা ইয়াসমিন এমিলি, এমপি, মুন্সীগঞ্জ-২ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল এসিস্ট্যান্ট টু দা প্রাইম মিনিস্টার ব্যারিস্টার শাহ আলী ফরহাদ এবং জো অ্যান ওয়াগনার, ডেপুটি চিফ অফ মিশন, মার্কিন দূতাবাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট।”ওমেন্স অফ ইন্সপারেশন অ্যাওয়ার্ড-২০২১” এর চীফ কো-অর্ডিনেটর হলেন তাসমিনা আহমেদ শ্রাবনী, অনুষ্ঠানের আহবায়ক ইসমাত জাহান লিসা এবং সহ-আহবায়ক জিয়াউল হক। জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসারস, লোকাল প্রেসিডেন্ট, সদস্যবৃন্দ, বিজনেস লিডারস, কূটনীতিক, সরকারি অফিসিয়াল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে প্ল্যাটিনাম স্পনসর দারাজ এবং গোল্ড স্পনসর হিসেবে বিএনও, ওয়ারাহ, ওকোড এবং এআইএস যুক্ত ছিলেন।উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। এটি একটি অলাভজনক বিশ্বব্যাপী সংস্থা যারা তাদের সম্প্রদায়ের মধ্যে প্রভাব তৈরি করতে নিযুক্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ। জেসিআই বাংলাদেশের বর্তমানে প্রায় এক হাজার সদস্যসহ ১৮টি লোকাল চ্যাপ্টার কাজ করছে।
বিডি প্রেসরিলিস / ২৯ মার্চ ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫