Follow us

হালট্রিপ ডটকম ‘টপ এজেন্ট’ নির্বাচিত

 

নিজস্ব প্রতিবেদক :: ‘হালট্রিপ’কে টপ এয়ার টিকিট এজেন্ট নির্বাচিত করেছে বিশ্বের অন্যতম এয়ারলাইন্স চায়না সাউদার্ন। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন রুটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সর্বাধিক টিকিট বিক্রি করায় এমন স্বীকৃতি পেল হালট্রিপ।রাজধানীর ওয়েস্টিন হোটেলে হালট্রিপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তাজবীর হাসানের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন চায়না সাউদার্ন এয়ারলাইন্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার কাই জিয়ান। এ অনুষ্ঠানে দেশের ট্রাভেল এজেন্সির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ অ্যাওয়ার্ড প্রসঙ্গে হালট্রিপ ব্যবস্থাপনা পরিচালক তাজবীর হাসান জানান, হালট্রিপ শুরু হয় ছোট্ট একটি স্টার্টআপ ধারণায়। সেখান থেকে একেবারে শীর্ষে উঠে আসার পথটা সহজ ছিল না। নিজের অবস্থান ধরে রাখতে ‘হালট্রিপ’ নিজেকে প্রতিদিন আধুনিক করে যাচ্ছে। অন্য কারো সাথে নয়, হালট্রিপ প্রতিযোগিতা করে নিজের সাথেই। অনলাইন ট্রাভেল এজেন্সিদের কাছে হালট্রিপ এখন জনপ্রিয় ব্র্যান্ড বলেই এ স্বীকৃতি এসেছে। ২০২০ সালের জন্য বেশ কিছু চমক নিয়ে কাজ করছি। ভবিষ্যতে চায়না সাউদার্ন’র সাথে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে। এছাড়া সবশেষ ডিজিটাল স্বয়ংক্রিয় এয়ার টিকিটিং পদ্ধতি নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি (এনডিসি) সেবা দিতে হালট্রিপ দেশি-বিদেশি এয়ারলাইন্সের সাথে কাজ করছে।

হালট্রিপ.কম সাইটের মাধ্যমে আগ্রহী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স ও শর্তযুক্ত কাগজ দিয়ে সহজেই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এভাবে ট্যুরিজম উদ্যোক্তারা হালট্রিপ’র মাধ্যমে ভ্রমণকারীদের এয়ার টিকিট সেবা দিয়ে যাচ্ছে।প্রসঙ্গত, ২০১৭ সালে আনুষ্ঠানিক যাত্রা করে হালট্রিপ। বর্তমানে দেশজুড়ে হালট্রিপের পাঁচ হাজারের বেশি ট্রাভেল পার্টনার আছে। হালট্রিপ এখন এয়ার টিকিট ও হোটেল বুকিং সেবা দিচ্ছে।

বিডি প্রেসরিলিস / ২৪ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫