Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: আকিজ গ্রুপ’র ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড স্পা’র আয়োজনে সম্প্রতি স্পা ট্যুর দ্য রেইনবো’ ফটোগ্রাফি প্রতিযোগিতার তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। দেশের তরুণ ফটোগ্রাফারদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার ১৫ জন বিজয়ী পেয়েছেন ভারতের চেরাপুঞ্জি ভ্রমণের সুযোগ।

তৃতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী, প্রফেশনাল ও নন প্রফেশনাল ফটোগ্রাফারসহ ৪৩০০জনের ক্যামেরায় তোলা ল্যান্ডস্কেপ, ম্যাক্রো এবং প্রকৃতির প্রাণবন্ত প্রায় ১১৯৬০টি ছবি প্রর্দশন করা হয়। সেখান থেকে সেরা ৯০টি ছবি নিবার্চন করে জাতীয় জাদুঘর-এর গ্যালারীতে আয়োজন করা হয় একটি গ্র্যান্ড ফটোগ্রাফি এক্সিবিশন। সেখান থেকে ১৫জন ফটোগ্রাফারকে বিজয়ী নির্বাচন করা হয়।

প্রতিযোগিতার পুরস্কার হিসাবে বিজয়ী ১৫জন তরুণ ফটোগ্রাফার পেয়েছেন স্বনামধন্য ফটোগ্রাফারদের সাথে ৪ রাত ৩ দিনের ভ্রমণে ভারতের চেরাপুঞ্জি ঘুরে আসার সুযোগ। এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ফটোগ্রাফার আসাফ উদ দৌলা, মোঃ শফিকুল আলম কিরণ, আজিম খান রনি।

এর আগে এ প্রতিযোগিতা উপলক্ষ্যে সাউথ ইস্ট ইউনির্ভাসিটি, সাউথ এশিয়া ইউনির্ভাসিটি, স্ট্যামফোর্ট ইউনির্ভাসিটি, ইউনাইটেড ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, ইনডিপেন্টেড ইউনির্ভাসিটি অব বাংলাদেশসহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।

বিডি প্রেসরিলিস / ০২ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫