Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: সময় এবং অর্থ বাচিয়ে দেশের তরুণ উদ্যোক্তাদের (স্টার্ট-আপ) কার্যক্রমকে তরান্বিত করার লক্ষ্যে ‘কিকস্টার্ট’ প্যাকেজ চালু করেছে প্রিন্টিং সেবাদাতা এফ-কমার্স প্রতিষ্ঠান প্রিন্ট ভ্যালী। রোববার রাত ১২ টা থেকে দেশের স্টার্ট-আপগুলোর জন্য নতুন এই প্যাকেজ অবমুক্ত করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, মাত্র ১০ হাজার টাকার এই কিকস্টার্ট প্যাকেজে পাওয়া যাচ্ছে, উন্নতমানের আল্ট্রা ভায়োলেট (ইউভি) মেশিনে প্রিন্টকৃত ১০ টি আইডি কার্ড, ১০ টি কাভার, স্টার্ট-আপের লোগো সংবলিত ১০টি রিবন (ফিতা), ১০ জনের নামে ১০ হাজার ভিজিটিং কার্ড, ১ হাজার প্যাড ও ১ হাজার খাম। যা শুধু মাত্র অনলাইনে (ইমেইলে বা ফেসবুকে) অর্ডার করলেই ৭২ ঘন্টার মধ্যে অফিসে পৌছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এই বিষয়ে প্রিন্ট ভ্যালীর প্রতিষ্ঠাতা এম. রেজাউল করিম বলেন, দেশীয় স্টার্ট-আপগুলোকে ঝামেলামুক্ত পরিবেশ তৈরি করে দিতেই আমাদের এই প্যাকেজ কিকস্টার্ট। এই প্যাকেজে যেসব পণ্য সরবরাহ করা হবে তার কোনটিই নিম্নমানের নয়। প্যাকেজটির পণ্যগুলো খুচরা হিসেবে প্রায় ১৪ হাজার টাকার সমপরিমান হলেও, আমরা মাত্র ১০ হাজার টাকায় পৌছে দিচ্ছি দেশীয় স্টার্ট-আপগুলোকে। এতে করে তাদের যেমন সময় এবং অর্থ দুটোই একসাথে সাশ্রয় হচ্ছে।

তিনি আরো বলেন, স্টার্টআপগুলোকে কাজ শুরুর পরপরই উদ্ভাবনীর সাথে সাথে নিজেদের পরিচয় ও ব্র্যান্ডিং নিয়ে ভাবতে হয়। একই সাথে এই ধরণের প্রিন্টিং জাতীয় কার্যক্রমসমুহ সম্পন্ন করতে তাদের বিভিন্ন যায়গায় খোজ করতে হয়। এমনকি অর্থ সাশ্রয় করতে তাদের দরদামও করতে হয়। কিন্তু এই কাজ করতে গিয়েই অনেকেরই সময় এবং অর্থ দুটোই ব্যয় হয়। তাই প্রিন্ট ভ্যালীর এই কিকস্টার্ট প্যাকেজ সবদিক থেকেই সাশ্রয়ী বলে আমি মনে করি।

প্রতিষ্ঠানটি জানায়, ব্যাজ, আইডি কার্ড, ফিতা, বিজনেস কার্ড, নোটবুক, কলম, ফোল্ডার, ব্যানার, ফেস্টুন-স্টীকারসহ সবধরণের প্রিন্টিং বিষয়ক কাজ করে প্রিন্ট ভ্যালী। কিকস্টার্ট প্যাকেজটি অর্ডার করতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজ- https://www.facebook.com/PrintValy/ অথবা printvaly@gmail.com এ যোগাযোগ করার জন্য জানানো হয়।

বিডি প্রেসরিলিস / ১৫ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫