নিজস্ব প্রতিবেদক :: ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে আগামী ১ সেপ্টেম্বর থেকে কুয়ালালামপুর রুটে অতিরিক্ত আরও একটি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। ১৬ আগস্ট থেকে কোভিড-১৯ সময়কালীন সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। ১ সেপ্টেম্বর থেকে মোট তিনটি ফ্লাইট পরিচালিত হবে ঢাকা-কুয়ালালামপুর রুটে।
বাংলাদেশ ও মালয়শিয়া সরকারের সকল ধরনের স্বাস্থ্যবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে বৃহস্পতি ও রবিবার রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
কুয়ালালামপুর থেকে সোম ও শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে। ১ সেপ্টেম্বর ঢাকা থেকে কুয়ালালামপুরে মঙ্গল, বৃহস্পতি ও রবিবার এবং এবং ২ সেপ্টেম্বর কুয়ালালামপুর থেকে ঢাকায় সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে।ইউএস-বাংলা এয়ারলাইন্সে ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ ও ৪টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু রুটে সপ্তাহে একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ৩১ আগস্ট থেকে ঢাকা থেকে দোহা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হতে যাচ্ছে। এছাড়া কোভিড-১৯ মহামারিকালীন বিশ্বের বিভিন্ন গন্তব্যে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে ও কার্গো পরিবহনে স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে।
কোভিড-১৯ সময়কালীন ইউএস-বাংলা এয়ারলাইন্স আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে চেন্নাই, কলকাতা, দিল্লী, লাহোর, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, হ্যানয়, আবুধাবী, দুবাই, দোহা, মাস্কাট ও ফ্রান্সের প্যারিসে স্পেশাল ফ্লাইট পরিচালনা করেছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক রুটে কার্গো ফ্লাইট পরিচালনা করছে।ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সেলস্ কাউন্টারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
বিডি প্রেসরিলিস / ২৪ আগস্ট ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫