Follow us

সুবিধাবঞ্চিতদের ইফতার দেবে রবি

 

নিজস্ব প্রতিবেদক ::  পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণে উদ্ভাবনী এক ক্যাম্পেইন চালু করলো দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। রবি ও এয়ারটেল গ্রাহকরা নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলে ওই রিচার্জের ভিত্তিতে দরিদ্র পরিবার এবং এতিমদের মাঝে ইফতার বিতরণ করবে অপারেটরটি। বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং দেশের বিভিন্ন এতিমখানার সহযোগিতায় ক্যাম্পেইনটি বাস্তবায়িত হবে।

চারটি নির্দিষ্ট পরিমাণ বান্ডেল রিচার্জের মাধ্যমে এই ক্যাম্পেইনে অবদান রাখতে পারবেন গ্রাহকরা। ক্যাম্পেইনটির আওতায় রবি গ্রাহকরা ৩০৭ বা ৩৪৯ টাকা এবং এয়ারটেল গ্রাহকরা ২৯৮ বা ৩৪৮ টাকা রিচার্জ করলে গ্রাহকদের পক্ষ থেকে প্রতি রিচার্জে বিদ্যানন্দ ফাউন্ডেশনে ২৫ টাকা প্রদান করবে রবি।

রবি গ্রাহকরা ৩০৭ টাকা বান্ডেল রিচার্জে ৫০০ মিনিট ও ৫০০ এমবি ডাটা এবং ৩৪৯ টাকার রিচার্জে ৮ জিবি ডাটা উপভোগ করতে পারবেন। অন্যদিকে ২৯৮ টাকা রিচার্জে ৪৭৫ মিনিট ও ২ জিবি ডাটা এবং ৩৪৮ টাকা রিচার্জে ৮ জিবি ডাটা ও ৩০০ মিনিট উপভোগ করতে পারবেন এয়ারটেল গ্রাহকরা। রমজানের প্রথম দিন থেকে শুরু হতে হওয়া ক্যাম্পেইনটির প্রতিটি বান্ডেলের মেয়াদ ৩০ দিন।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ এ সম্পর্কে বলেন, পবিত্র রমজান মাসে গ্রাহকদের একটি মহতী উদ্ভাবনী উদ্যোগে অংশ নেয়ার সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই মাসে গ্রাহকরা অফারটি গ্রহণ করে সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াবেন।

বিডি প্রেসরিলিস /১৪ এপ্রিল ২০২১ /এমএম  


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫