Follow us

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘আইসি ওয়াটার বোতল’ দিল আরএফএল

 

নিজস্ব প্রতিবেদক :: বিশুদ্ধ পানির নিশ্চয়তায় পার্বত্য চট্টগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিচালিত ছয়টি অনাথালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘আইসি ওয়াটার বোতল’ হস্তান্তর করেছে দেশের শীর্ষস্থানীয় গৃহস্থালী পণ্যের প্রতিষ্ঠান আরএফএল হাউজওয়্যার।বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে বিদ্যানন্দ’র কাছে আইসি ব্র্যান্ডের ওয়াটার বোতল তুলে দেন আরএফএল হাউজওয়্যার-এর নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম। বিদ্যানন্দের পক্ষে এ উপহার সামগ্রী গ্রহণ করেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জাকির হোসেন।

এ বিষয়ে তৌকিরুল ইসলাম বলেন, ‌‘দেশে প্রতিবছর পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে প্রচুর শিশু। এ রোগ প্রতিরোধে বিশুদ্ধ পানি পান করা যেমন গুরুত্বপূর্ণ, পানি রাখার বোতলটিও নিরাপদ হওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা পার্বত্য অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশুদের বিশুদ্ধ পানির নিশ্চয়তায় আইসি ব্র্যান্ডের ওয়াটার বোতল হস্তান্তর করেছি। এই উদ্যোগে বিদ্যানন্দকে পাশে পাওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’অনুষ্ঠানে আরএফএল হাউজওয়্যার’র হেড অব মার্কেটিং রাশেদুল আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার তাপস চন্দ্র এবং ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার সানু কান্তি নাথ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামে বিদ্যানন্দ পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের বিশুদ্ধ পানির নিশ্চয়তায় একটি ক্যাম্পেইন চালু করে ‘আইসি ওয়াটার বোতল’। ১৪ মার্চ থেকে ১০ এপ্রিল চলা ক্যাম্পেইনে ফেসবুকের মাধ্যমে সকলকে অংশগ্রহণ করতে বলা হয়। প্রতিটি অংশগ্রহণের বিনিময়ে একটি করে আইসি ব্র্যান্ডের ওয়াটার বোতল তুলে দেওয়ার প্রতিশ্রুতি হিসেবে বিদ্যানন্দের কাছে এ উপহার সামগ্রী তুলে দেয় আরএফএল হাউজওয়্যার।

বিডি প্রেসরিলিস /১৫ এপ্রিল ২০২১ /এমএম   


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫