নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ব্যবসায়িক পর্যালোচনা সভা করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।শনিবার সিলেটের স্থানীয় একটি হোটেলে শাখা ব্যবস্থাপকদের সঙ্গে এ সভা করেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।ব্যবসায়িক অগ্রগতির লক্ষ্যে এ সভা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী।সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের দরগাহ্ গেইট শাখার ব্যবস্থাপক তোফায়েল ইয়াকুব।
সভায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসায়িক লক্ষ্যমাত্রার পর্যালোচনাসহ ব্যবসায়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে। পাশাপাশি ২০২০ সালের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অন্যদের মধ্যে ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক খুরশীদ আলম, সুবিদবাজার শাখার ব্যবস্থাপক মোদাব্বির আহমেদ, বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক সেলিমুজ্জামান চৌধুরী, গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক এ কে রেজা আহমেদ চৌধুরী, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক শাহাদাত বখত এবং হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ০২ নভেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫