Follow us

সিলেট শহরে হুয়াওয়ের ফেইস রিকগনিশন ক্যামেরা

 

নিজস্ব প্রতিবেদক :: দেশে প্রথমবারের মতো ফেস রিকগনিশন ও যানবাহনের নাম্বার প্লেট চিহ্নিতকরণ আইপি ক্যামেরা বসেছে সিলেট মহানগরীতে।বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় ১১০টি স্থানে বসছে এসব অত্যাধুনিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত আইপি ক্যামেরা।সম্প্রতি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অপরাধী অথবা কালো তালিকাভুক্ত যানবাহনের নাম্বার যদি আইপি ক্যামেরার আওতাভুক্ত কোনো এলাকায় ধরা পড়ে, তবে নিয়ন্ত্রণ কক্ষে অটোমেটিক সিগন্যাল বেজে উঠবে। এই ট্র্যাকিং সিস্টেমের সব সল্যুশন এবং ডিভাইস সরবরাহ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ।

পুলিশ চাইলে যে কোনো অপরাধীর ছবি অথবা গাড়ির নম্বর দিয়ে আইপি ক্যামেরার সার্ভারে অনুসন্ধান (সার্চ) করে দ্রুত অপরাধী শনাক্ত করতে পারবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধান তথ্য কমিশনার মুর্তুজা আহমেদ এবং সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

বিডি প্রেস রিলিস / ২৯ জুলাই ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫