Follow us

সিম্ফনি মোবাইলের সঙ্গে ‘একশপে’র চুক্তি

 

নিজস্ব প্রতিবেদক :: সিম্ফনি মোবাইলের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মার্কেটপ্লেস ‘একশপ’ চুক্তিবদ্ধ হয়েছে।এই চুক্তির মূল উদ্দ্যেশ্যই হলো প্রান্তিক জনগোষ্ঠীকে মোবাইলের মাধ্যমে কীভাবে ই-কমার্স-এ পন্য কেনা বেচা করা যায় এবং অনলাইন পেমেন্ট এর মাধ্যমে লেনদেন করা তা আরো সহজতর করা এবং প্রচার করা।

২০১৮ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ই-কমার্স মার্কেটপ্লেস ‘একশপ’ পাইলটিং যাত্রা শুরু করে। ‘একশপে’ যুক্ত ডিজিটাল ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে গ্রামের মানুষ পণ্য অর্ডার করে শহর থেকে তা বাড়িতে বসে সরবরাহ নিতে পারছেন। অন্যদিকে গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্য একশপের মাধ্যমে শহরের পাশাপাশি বৈশ্বিক বাজারে বিক্রি করতে পারছেন।

‘একশপের’ মাধ্যমে মূলত দুই ধরনের সেবা দেয়া হয়। প্রথমত, গ্রামের সাধারণ জনগণ কোনো পণ্য কিনতে চাইলে ‘একশপের’ মাধ্যমে কিনতে পারছেন। অন্যদিকে গ্রামের ক্ষুদ্র ও আকর্ষণীয় (হস্তশিল্প) পণ্যগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে নিয়ে শহরে বিক্রি করা হচ্ছে।

সরকারের আইসিটি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের বড় একটি অংশ এখনও ডিজিটাল কমার্সের ক্ষুদ্র উদ্যোক্তাদের সুবিধা থেকে বঞ্চিত। তাদেরকে ‘একশপ’ ই-কমার্সে যুক্ত করছে।এইসব উদ্যোক্তাদের জন্যই সিম্ফনি মোবাইলের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয় ‘একশপের’।

বিডি প্রেসরিলিস / ২৫ আগস্ট ২০২১ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫