নিজস্ব প্রতিবেদক :: মা-মেয়ের জুটি- ফারসিয়া কাওসার চৌধুরী ও ফেরদৌসী আক্তার পরিবার ‘সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো’-এর গ্র্যান্ড ফিনালে বিজয়ী হলেন।দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেক্ট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি সিঙ্গার বাংলাদেশের সৌজন্যে আয়োজিত রিয়েলিটি গেইম শো ‘সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো’- এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে ৭ মার্চ। চ্যাম্পিয়ন হয়ে সিঙ্গার দেশ সেরা পরিবার পুরস্কার হিসেবে পেয়েছেন সিঙ্গারের নো ফ্রস্ট রেফ্রিজারেটর, সিঙ্গার স্মার্ট টিভি ও সিঙ্গার ফুল-অটোমেটিক ওয়াশিং মেশিন।
ফ্যামিলি অ্যান্ড ফান শো’র প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে রাজশাহীর আনোয়ারুল ইসলাম ও শাহানারা জিয়াসমিন পরিবার এবং ঢাকার মিরপুরের বাসিন্দা এ.কে.এম হোসাইনুজ্জামান ও তানজিলা সুলতানা পরিবার। ফাইনালে তারকা শিল্পীদের জমজমাট পরিবেশনা উপস্থিত সবার মাঝে বাড়তি আনন্দ ছড়িয়ে দেয়।
সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো’র ১৩টি পর্বে ৯১টি অংশগ্রহণকারী পরিবারের মধ্য থেকে সর্বোচ্চ স্কোর করা ৭টি পরিবার গ্র্যান্ড ফিনালেতে অংশ নেয়।
উল্লেখ্য, শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় ও হাসান ইউসুফ খানের পরিচালনায় গত বছরের ০৭ ডিসেম্বর থেকে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে ‘সিঙ্গার ফ্যামিলি অ্যান্ড ফান শো’ অনুষ্ঠানটি প্রচার শুরু হয়। অনুষ্ঠানের প্রতিটি পর্ব কুইজ, রান্নার প্রতিযোগিতাসহ বিভিন্ন রোমাঞ্চকর রাউন্ডে সাজানো ছিলো। বিশিষ্ট রন্ধনশিল্পী নাহিদ ওসমান শো’টির প্রতি পর্বে ঝপটপ রান্না প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস /০৯ মার্চ ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫