Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: করোনার কারণে সিঙ্গাপুরে আটকে পড়া ১৬২ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট। আজ সিঙ্গাপুর থেকে স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ তাদেরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করে বিমানটি।

সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।সিঙ্গাপুর থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে।

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সিঙ্গাপুরের বিভিন্ন অঞ্চলে আটকে ছিল বহু সংখ্যক বাংলাদেশি। বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় সিঙ্গাপুর থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

বিডি প্রেসরিলিস / ০৮ জুলাই ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫