Follow us

সাশ্রয়ী দামে নতুন দুই ফোন আনল সিম্ফনি

 

নিজস্ব প্রতিবেদক :: ২০২০ সালের শুরুতেই সিম্ফনি বাজারে নিয়ে এলো জেড২৫ এবং জেড১২ নামের নতুন দুটি মডেল। সিম্ফনি মোবাইলের হেড অফিস র‌্যাংগস ব্যাবিলনিয়াতে এই স্মার্টফোন দুটি উদ্বোধন করেন সিম্ফনির অ্যাসিসটেন্ট ডিরেক্টর, মোবাইল সেলস এম.এ হানিফ, জেনারেল ম্যানেজার, প্রডাক্ট ডিপার্টমেন্ট, মুনিম এমডি ইশতিয়াক, ডেপুটি জেনারেল ম্যানেজার, বিজনেস অ্যান্ড প্ল্যানিং, তারিকুল ইসলাম এবং সিনিয়র ম্যানেজার, মার্কেটিং মোহাম্মাদ তাইয়াবুর রহমান।

দুটি ফোনেই রয়েছে অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ৬.০৯ ইঞ্চির ইনসেল টেকনোলজি সমৃদ্ধ এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ডিসপ্লে দুটির শার্পনেস, কালার প্রডাকশন, ভিউইং অ্যাঙ্গেল এক কথায় অসাধারণ। আর তাই গেমস এবং মুভি দেখার এক্সপেরিয়েন্স হবে আরো স্বাচ্ছন্দ্যময়।

স্মার্টফোন দুটির প্রসেসর হিসেবে আছে ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। জেড২৫ এ দেওয়া হয়েছে ৩ জিবি ডিডিআর ৪ র‍্যাম এবং জেড১২ এ আছে ২ জিবি র‍্যাম এবং রম যথাক্রমে ৩২ জিবি এবং ১৬ জিবি যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর এবং পর্যাপ্ত র‍্যাম থাকার ফলে হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে অনায়াসে কোনো ধরনের ল্যাগিং ছাড়া।

ডিভাইস দুটিতে যথাক্রমে ৪০০০ এমএএইচ এবং ৩৫০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি দেয়া হয়েছে যা দিয়ে অনায়াসেই সারাদিন গেমিং এবং ব্রাউজিং করা যাবে।দুটি ফোনেই ব্যবহার হয়েছে এইআই পাওয়ারড ১৩+২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা।

জেড ২৫ এর ব্যাক ক্যামেরার এ্যাপারচার এফ১.৮ যার কারণে এই ক্যামেরার ছবিগুলো হবে অনেক বেশি প্রাণবন্ত, নিখুঁত এবং উজ্জ্বল। হার্ডওয়্যার এনাবল্ড বোকেহ মোডের কারণে বোকেহ মোডের ছবিগুলো হবে অনেক বেশি প্রাণবন্ত। ক্যামেরা সেন্সর হিসেবে আছে স্যামসাং সেন্সর পাশাপাশি ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও যাতে ভালো ছবি তোলা যায় তার জন্য অ্যাপারচার আছে এফ২.২।

সুন্দর ছবি তোলার জন্য জেড ১২ এর ব্যাক ক্যামেরাতে আছে অ্যাপারচার ২.২ এবং ফ্রন্ট ক্যামেরাতেও আছে একই অ্যাপারচার।দুটি ফোনেই সেলফি ক্যামেরার জন্য আছে অত্যাধুনিক ডিসপ্লে ফ্ল্যাশ যার মাধ্যমে অল্প আলোতেও সেলফি ক্যামেরা দিয়েও ছবি হবে অনেক সুন্দর।জেড২৫ এবং জেড১২ দুটি স্মার্টফোনের ক্যামেরা ফিচার হিসেবে আছে এআই, গুগল লেন্স, পোট্রেট মোড, ফেস বিউটি, নাইট শট, টাইম ল্যাপ্স, এইচডি আর, স্মাইল শাটার, ফেস ডিটেকশন, ফিল্টার, বার্স্ট মোড, প্যানোরামা, কিউ আর কোড এবং সেলফ টাইমার।

স্মার্টফোন দুটিতেই ফিংগারপ্রিন্ট সিকিউরিটি এবং ফেস আনলক ফিচারসহ আছে প্রক্সিমিটি, লাইট এবং জি-সেন্সর।স্পেশাল ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচার হিসেবে আছে “প্যারেন্টাল লক”। যার মাধ্যমে অভিভাবক তার বাচ্চাকে যদিও মোবাইলটি দেয় তাহলেও নিজের অন্য ফোন দিয়ে এই ফোনের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে পারবেন। মোবাইলে বাচ্চা কী করছে তাও দেখতে পাবেন এবং যে কোনো সফটওয়্যার এর টাইম নির্দিষ্ট করে দিতে পারবেন।

এছাড়াও আরো কিছু স্পেশাল ফিচার আছে যেমন, ডুয়াল ফোরজি স্ট্যান্ডবাই, ডুয়াল ভোল্টি, গুগল ডুয়ো, কুইক ক্যাপচার, ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে ফটো ক্যাপচার এবং স্মার্ট কন্ট্রোল ইত্যাদি।সিম্ফনি জেড২৫ পাওয়া যাচ্ছে লাইট ব্লু এবং ডার্ক ব্লু এই দুই কালারে এবং সিম্ফনি জেড১২ পাওয়া যাচ্ছে মিডনাইট ব্লু, এ্যাকুয়া ব্লু এবং ক্র্যানবেরি রেড এই তিন কালারে।ফোন দুটির দাম যথাক্রমে ৮ হাজার ৯৯০ টাকা এবং ৭ হাজার ৯৯০ টাকা সাথে আছে গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফার।

বিডি প্রেসরিলিস /০৭ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫