Follow us

 

নিজস্ব প্রতিবেদক :: ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৯’ অনুষ্ঠানে সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের পুরস্কার গ্রহণ করছেন ওয়ালটন ফ্রিজের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রকৌশলী গোলাম মুর্শেদ ও ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম আবারো দেশের সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদাস্বরূপ ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল বাংলাদেশি মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।স্থানীয় ফ্রিজ বাজারে সিংহভাগ ক্রেতার আস্থা অর্জনের মাধ্যমে ব্যতিক্রমী ও টেকসই ব্র্যান্ড ইক্যুইটি তৈরির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেল ওয়ালটন। এই নিয়ে ষষ্ঠবারের মতো সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা অর্জন করলো দেশীয় প্রতিষ্ঠানটি।

শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রকৌশলী গোলাম মুর্শেদ ও ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলমের হাতে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড- ২০১৯’ তুলে দেয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক নাজিয়া আন্দালিব প্রিমা, বিশ্বখ্যাত রিসার্চ প্রতিষ্ঠান নিয়েলসেনের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রসুন বসু, নিয়েলসেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুদীপ চ্যাটার্জি, ওয়ালটনের অ্যাডিশনাল ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমানসহ বাংলাদেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধাররা ।

কঠোর প্রচেষ্টার মাধ্যমে ব্র্যান্ডগুলোর অর্জিত সাফল্যের স্বীকৃতি দিতে প্রতি বছর বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। নিয়েলসেন বাংলাদেশের অংশীদারি এবং ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় এ বছর ১১তম আসর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে নিয়েলসেনের বিশ্বমানের জরিপ পদ্ধতি ‘উইনিং ব্র্যান্ডস’ অনুসরণে জরিপ চালানো হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাধান্য, চিন্তা, পছন্দ, উপযোগিতা, মূল্য প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় এবছর সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের পুরস্কার পায় ওয়ালটন।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ওয়ালটন ফ্রিজের সিইও প্রকৌশলী গোলাম মুর্শেদ জানান, ‘এই নিয়ে ছয় বার সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পেলাম। নিঃসন্দেহে এটি আমাদের জন্য এক বিশাল অর্জন। এই সফলতার বড় অংশীদার হচ্ছে দেশপ্রিমক ক্রেতারা। তারা ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্য বেছে নিচ্ছেন বলেই বর্তমানে দেশ-বিদেশে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে ওয়ালটন ।’ সেরা ব্র্যান্ডের এই স্বীকৃতি ক্রেতাদের হাতে আরো সাশ্রয়ী মূল্যে বিশ্বমান সম্পন্ন উদ্ভাবনী ও সৃজনশীল ডিজাইনের পণ্য তুলে দেওয়ার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তিনি।

ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম বলেন, ‘ওয়ালটন ফ্রিজে ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার ও এন্টি ফাংগাল ডোর গ্যাসকেটের মতো বিশ্বের সর্বাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে রেফ্রিজারেটরে উৎপাদন ও রপ্তানিতে বিএসটিআইয়ের ‘ফাইভ স্টার’ এনার্জি এফিশিয়েন্সি রেটিং, আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট অর্জন করেছে ওয়ালটন। তাই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকমানের ওয়ালটন ফ্রিজ রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। মানের শ্রেষ্ঠ্যত্বের আত্মবিশ্বাসে ওয়ালটন ফ্রিজে দেয়া হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর সঙ্গে সাশ্রয়ী মূল্য এবং কিস্তি সুবিধা থাকায় দেশের বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে ওয়ালটন ফ্রিজ।

বিডি প্রেসরিলিস / ০৯ ডিসেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫