নিজস্ব প্রতিবেদক :: প্রান্তিক জনগোষ্ঠীকে জীবনধারার মূলস্রোতে সম্পৃক্ত করতে কার্যকর কর্মসূচি চলমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। এর সুফল পাচ্ছে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। এমন জনমুখী কর্মসূচীর স্বীকৃতি মিলছে আন্তর্জাতিক অঙ্গনে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এসডিজি পুরষ্কারে ভূষিত হয়েছেন।
কর্মসূচীর ধারাবাহিকতায় মিরসরাইতে ২০টি ভূমিহীন, গৃহহীন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ঘর প্রদান করেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ সদস্য মাহবুব রহমান রুহেল। ২নং হিঙ্গুলি ইউনিয়নের রাঙ্গাপাহাড় এলাকায় নির্মিত ঘরগুলো তিনি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি রুহেল বলেন, ত্রিপুরা জনগোষ্ঠী অত্যন্ত শান্তিপ্রিয়, তাদের জন্য প্রধানমন্ত্রী ঘর করে দিয়েছেন। তাদের আরো যে সকল নাগরিক সুবিধা প্রয়োজন সেসব আমরা নিশ্চিত করব, সমতল এবং পাহাড়ের মানুষের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। আমাদের দেশ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর মত সাম্প্রদায়িক নয়, সবাই মিলে বাংলাদেশ।
অনুষ্ঠানের সভাপতি মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, মিরসরাইয়ের আগামীদিনের কর্ণধার মাহবুব রহমান রুহেল যে বার্তা দিয়ে গেলেন তদানুসারে পাহাড়ী বাঙ্গালী মিলেমিশে একে অপরের সুখে-দুঃখে থাকতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়া, বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন, ১নং করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আ.লীগ সহ-সভাপতি কামরুল আহসান হাবিব, যুগ্ন-সাধারণ সম্পাদক এরাদুল হক ভুট্টো, প্রচার সম্পাদক কামরুল হাসান কামরুল, হিঙ্গুলি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোনা মিয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হারুন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ সভাপতি তানবীর হোসেন তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগ আহবায়ক মাসুদ করিম রানা প্রমুখ।
বিডি প্রেসরিলিস / ২৪ সেপ্টেম্বর ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫