Follow us

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবান বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক :: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরিপ্রেক্ষিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর বনানীতে অবস্থিত কড়াইল ও গোডাউন বস্তিতে বসবাসরত ১০ সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে সাবান বিতরণ করা হয়।

মঙ্গলবার ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং জনসংযোগ ও ফাউন্ডেশন বিভাগের প্রধান সামছুদ্দোহা সিমু বনানী কমিউনিটি সেন্টার ভবনে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমানের (মফিজ) কাছে এ সাবান হস্তান্তর করেন।

সামছুদ্দোহা বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে হাত পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। যথাযথভাবে হাত ধোয়া, যথাসম্ভব জনসমাগম এড়িয়ে চলাসহ এরকম সাধারণ কিছু সতর্কতা অবলম্বন করলে আমরা এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারবো। শাহ্জালাল ইসলামী ব্যাংক ইতিমধ্যে করোনাভাইরাস বিস্তার রোধে নানাবিধ আভ্যন্তরীণ পদক্ষেপ নিয়েছে। ব্যাংকের সবাইকে হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার ব্যবহার করানো হচ্ছে। গ্রাহকদের ব্যাংকে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার এবং ডিজিটাল থার্মোমিটার যন্ত্র দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

বিডি প্রেসরিলিস /২৪ মার্চ ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫