Follow us

শরীআহ বোর্ডের ৩৯তম সাধারণ অধিবেশন

 

নিজস্ব প্রতিবেদক :: অনুষ্ঠিত হলো সেন্ট্রাল শরীআহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর ৩৯তম সাধারণ অধিবেশন।সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরীর সভাপতিত্বে সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে ব্যাংকিং কার্যক্রমে যথাযথভাবে শরীআহ পরিপালনের ওপর গুরুত্বারোপ ও সেন্ট্রাল শরীআহ বোর্ডের অডিট রিপোর্ট এবং বার্ষিক কর্মপরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।

উপদেষ্টা শাহ্ আব্দুল হান্নান, বোর্ডের নির্বাহী কমিটি ও পূবালী ব্যাংকের চেয়ারম্যান এম আযীযুল হক, ইসলামিক ব্যাংকস্ কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ এবং বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আব্দুল্লাহ শরীফসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক আল-ফালাহ লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডসহ ২২টি সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অধিবেশনে উপস্থিত ছিলেন।

বিডি প্রেসরিলিস / ০৯ সেপ্টেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫