Follow us

‘লা রিভ’ শীত পোশাকে আন্তর্জাতিক ফ্যাশনের থিম

 

নিজস্ব প্রতিবেদক :: হিমহিম বাতাসে টের পাওয়া যাচ্ছে শীতের আগমনী বার্তা। মৃদুমন্দ এই শীতে ফ্যাশন ব্র্যান্ড ‘লা রিভ’ নিয়ে এসেছে তাদের শীতের সংগ্রহ।লা রিভের নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস জানান, এ বছর আর্ন্তজাতিক ফ্যাশনে শীতের থিম হিসেবে অ্যাস্ট্রোলজি, রোমান্টিক ড্রামা, পরিবেশবান্ধব কাজের পরিবেশ, সেলফ কেয়ার এবং ভ্রমণের নতুন নতুন গন্তব্য উঠে এসেছে। সবকিছু ঘিরেই এবার সেজেছে লা রিভের শীতের পোশাক। ড্রাই ফ্লোরাল পার্পেল, ল্যাভেন্ডার, মাশরুম ব্রাউন, সিনামন শেড, পাইন গ্রিন, অ্যাম্বার ব্লু, চারকোল ব্ল্যাক, ক্রিস্টাল হোয়াইট, ন্যাচারাল গ্রের মতো শেড দিয়ে তৈরি হয়েছে কালার কম্বো। ক্যামোফ্লেজ, ব্লেজার, জিন্স, ডেনিম, টাফেটা এবং ভেলভেট নিয়ে বেশ কিছু কাজ করা হয়েছে। হুডি, কাফ এবং পকেটের ইউনিক ব্যবহার বিশেষভাবে ক্রেতাদের চোখে পড়বে।

ছেলেদের জন্য এই সংগ্রহে থাকছে ব্লেজার। সিয়ার সাকার এবং মিক্স ফেব্রিকে তৈরি এই ব্লেজারগুলো শুধু শীত নয়, পরা যাবে বছরের যেকোনও সময়। লং ও শর্ট স্লিভ সোয়েটার, হুডির পাশাপাশি রয়েছে বোম্বার, লেদার, টাফেটা জ্যাকেটের বিশাল সংগ্রহ।যারা শীতকে অ্যাডভেঞ্চার এবং স্পোর্টসের জন্য সেরা বলে মানেন তাদের জন্য বাইকার জ্যাকেট তৈরি হয়েছে লেদার এবং টাফেটা কাপড়ে। শীতে পরার উপযোগী ফরমাল, ক্যাজুয়াল ও পার্টি শার্ট, টি শার্ট, পোলো এবং নাইন টু নাইন কালেকশন থাকবে আগের মতোই।

সম্প্রতি দারুণ আমেজে ফ্যাশনে ফিরেছে ভেলভেট। লা রিভ এই শীতে মেয়েদের জন্য নিয়ে এসেছে ক্লাসিক এবং সাম্প্রতিক ডিজাইনে তৈরি দারুন সব ভেলভেট টপ, শ্রাগ এবং জ্যাকেট। হুডি, পকেট এবং কাফস্লিভের টিউনিক আনা হয়েছে। ডেনিম হুডি থাকছে বিশেষ সংগ্রহ হিসেবে।পঞ্চো এবং শালের সংগ্রহ থাকছে। পাশাপাশি থাকছে ম্যাচিং লেগিংস, পালাজ্জো, হারেম, ডেনিম ও ফর্মাল প্যান্ট।

বিডি প্রেসরিলিস / ১১ নভেম্বর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫