নিজস্ব প্রতিবেদক :: করোনা পরিস্থিতির তীব্রতার কারণে দীর্ঘদিন ধরে মীরসরাইয়ের রাজনৈতিক অঙ্গন নিষ্প্রভ হয়ে ছিল। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মাহবুব রহমান রুহেলের বিচরণকে কেন্দ্র করে আবার প্রাণচঞ্চল হয়ে উঠেছে মীরসরাইয়ের রাজনৈতিক অঙ্গন।১৫ সেপ্টেম্বর দিনভর নানান কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন, রুহেলের উপস্থিতিকে ঘিরে কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।
দিনের শুরুতে মিরসরাইয়ের ঠাকুরদীঘিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেষে বায়তুস সুলতান জামে মসজিদের পরিবর্ধনের কাজ উদ্বোধন করেন। মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিনের অর্থায়নে এ মসজিদ নির্মিত হচ্ছে।ঊপজেলা প্রাণীসম্পদ অফিস আয়োজিত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের উন্নয়ন ও সম্প্রসারণকল্পে ছাগল প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে খামারী ও কৃষকদের মাঝে সময় কাটান। বক্তব্যে তিনি শেখ হাসিনা সরকারের বহুবিধ পদক্ষেপের কথা তুলে ধরে কৃষকদের পাশে থাকার ইচ্ছা ব্যক্ত করেন।
উপজেলা ছাত্রলীগ এবং যুব রেডক্রিসেন্ট আয়োজিত প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকালে বক্তব্যে দুর্ঘটনাপ্রবণ বাংলাদেশে প্রাথমিক চিকিৎসা দেয়ার দক্ষতা অর্জনের গুরুত্বের উপর আলোকপাত করেন।একইদিনে মীরসরাই উপজেলা প্রশাসন আয়োজিত ‘ইঞ্জিনিয়ার এমপির ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ’ অনুষ্ঠানে ৪৮ জন সুবিধাভোগীর হাতে চেক তুলে দেন ইঞ্জিনিয়ার মোশাররফ তনয় মাহবুব রহমান রুহেল। ইউএনও মিনহাজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সরকারের নানান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন আগতদের কাছে।বিকেলে মীরসরাইয়ের ৬ ইছাখালী ইউনিয়নে চেয়ারম্যান নুরুল মোস্তফার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
রাজনৈতিক কর্মসূচিতে রুহেলের সরব উপস্থিতি নেতাকর্মীদের মাঝে একচ্ছত্র প্রভাবের বার্তা দিচ্ছে বেশ আগে থেকে। রুহেলের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স স্থানীয় জনগণের মাঝে আশার আলো জাগিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, রুহেল ভাই মোশাররফ ভাইয়ের উত্তরসূরি হিসেবে সবার মাঝে স্থান করে নিয়েছেন, তার দিকনির্দেশনা পেতে তাঁর সাথে দফায় দফায় বৈঠকে মিলিত হচ্ছেন মীরসরাইস্থ জেলা আওয়ামী লীগ নেতারা এবং উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
রুহেলের সরব কর্মসূচি নিয়ে উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন বলেন, আমরা মাহবুব রহমান রুহেলকে নিয়ে স্বপ্ন দেখছি তাকে নিয়ে আগামী নির্বাচনে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।
দিনভর কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়া, সহসভাপতি কামরুল আহসান হাবিব, ১৬ ইউনিয়ন, দুই পৌরসভার চেয়ারম্যান, মেয়র, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকবৃন্দ, উত্তরজেলা ছাত্রলীগ সভাপতি তানভীর তপু, ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার নেতৃত্বাধীন আহবায়ক কমিটি, উপজেলা যুবলীগ সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম ভুঁইয়া, সহসভাপতি আশরাফুল কামাল মিঠু, রাসেল চৌধুরী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রেসরিলিস / ১৫ সেপ্টেম্বর ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫