নিজস্ব প্রতিবেদক :: র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রযোজনায় ‘অপারেশন সুন্দরবন’ নামে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের গোল্ড স্পনসর হল মিনিস্টার গ্রুপ।
আজ মঙ্গলবার র্যাব হেডকোয়ার্টারে র্যাবের লীগ্যাল এন্ড মিডিয়া উইং ডিরেক্টর কর্নেল আশিক বিল্লাহ’র কাছে আনুষ্ঠানিকভাবে স্পনসরশীপ ফি এর চেক হস্তান্তর করেন মিনিস্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়ার কবির।
এ সময় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া।চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ঢাকা এ্যাটাক খ্যাত সফল পরিচালক দীপঙ্কর দীপন। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী রিয়াজ, সিয়াম, তাসকিন, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ এবং রোশনসহ দেশী-বিদেশী আরও অনেক অভিনয় শিল্পী ও কলাকুশলীগণ।
প্রসঙ্গত, চলচ্চিত্রটির লভ্যাংশ ভিকটিমদের সহায়তা, সাবেক জলদস্যুদের পূর্ণবাসনসহ উপকূলীয় অঞ্চলের জনকল্যাণে ব্যয় করা হবে।
বিডি প্রেসরিলিস /২৪ ফেব্রুয়ারি ২০২১ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫