Follow us

রাজধানীর ২ হাসপাতালে পিপিই দিলো ওয়ালটন

 

নিজস্ব প্রতিবেদক :: মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিটিউটে পিপিই সরবরাহ করেছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ওই দুই হাসপাতালে পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) হস্তান্তর করা হয়।ওয়ালটনের পক্ষে পিপিই হস্তান্তর করেন ইঞ্জিনিয়ার মো. শামিউল ইসলাম এবং সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার মো. শামিউল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৪ টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে গিয়ে দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. সুবীর চন্দ্র দাসের কাছে ৫০ পিস পিপিই হস্তান্তর করেছি। এরপর বিকেল ৫ টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিষ্ট্রার ডা. মো. মাইনুল ইসলামের কাছে ২৩ পিস পিপিই হস্তান্তর করা হয়।ওয়ালটনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এক প্রতিক্রিয়ায় নিউরোসায়েন্সেস হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সুবীর চন্দ্র দাস বলেন, বিষয়টি সত্যিই খুব আনন্দের। দেশের এমন পরিস্থিতিতে সবারই এভাবে এগিয়ে আসা প্রয়োজন। সরকারি সহযোগিতা রুট লেভেলে পৌঁছাতে সময় লাগে। বেসরকারি পর্যায় থেকে যদি এভাবে ওয়ালটনের এর মত মতো সবাই এগিয়ে আসে, তাহলে দেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, ওয়ালটন আজ আমাদের ৫০টি পিপিই দিয়েছে। আগামীকাল আমরা আমাদের মেডিক্যাল অফিসারদের মধ্যে এগুলো সরবরাহ করবো।করোনার মতো ভয়াবহ পরিস্থিতিতে বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন হাসপাতলে পিপিই সরবরাহ করে আসছে ওয়ালটন।

বিডি প্রেসরিলিস /০৬ এপ্রিল ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫