Follow us

রাজধানীর বাংলামটরে ৩৪৮তম শাখা খুলেছে ইসলামী ব্যাংক

 

নিজস্ব প্রতিবেদক :: মঙ্গলবার সকালে বাংলামটরে পদ্মা লাইফ টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের মাহবুব উল আলম শাখাটির উদ্বোধন করেন।অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, ঢাকা নর্থ জোনপ্রধান আমিনুর রহমান, বাংলামটর শাখাপ্রধান নূর এলাহি আল কামাল ভূঁইয়া, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের পরিচালক হুমায়ূন বখতিয়ার, এবং জামান আরা বেগম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাহবুব উল আলম বলেন, বাংলাদেশ এখন সারাবিশ্বের উন্নয়নের মডেল। দেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল। জাতীয় উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা অর্জন করে ইসলামী ব্যাংক বিশ্বসেরা ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে টানা আট বছর অবস্থান ধরে রেখেছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ব্যাংকের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, পেশাগত দক্ষতা ও আন্তরিক সেবার ফলেই ইসলামী ব্যাংক এই অবস্থানে পৌঁছেছে।ব্যাংকিং খাতের সব আধুনিক ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে ইসলামী ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ সর্বোত্তম সেবা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি মাহবুব উল আলম ।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক এবং বৃহৎশিল্পে বিনিয়োগসহ ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। এ প্রকল্পের ৯২ শতাংশ সদস্যই নারী।দেশে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক এবং ব্যাংকিং খাতে সর্বোচ্চ করদাতা ব্যাংক হিসেবে জাতীয় বিভিন্ন পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক।

বিডি প্রেসরিলিস / ১৬ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫