Follow us

রাঙ্গুনিয়ায় প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট

নিজস্ব প্রতিবেদক :: উদ্বোধন হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর।সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের কনসালটেন্ট, সাবেক অ্যাম্বাসেডর নাজিমউল্লাহ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন।

প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামীম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নূরুল আলম, পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, প্রিমিয়ার ব্যাংক রাঙ্গুনিয়ার শান্তিরহাট ব্রাঞ্চের ব্যবস্থাপক আবু তাহের মোহাম্মদ আইয়ুব, এজেন্ট ব্যাংকিং এর স্বত্ত্বাধীকারী নিপুল বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাংকিং সম্পর্কে ক্যাম্পেইন করা হয়। এই উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া স্কুলের সকল শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। রাঙ্গুনিয়ার পারুয়া হাজারীহাট বাজারে এই এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবেন মেসার্স নমিতা এন্টারপ্রাইজ।

এই এজেন্ট ব্যাংকিং এর সাহায্যে একটি পূর্ণাঙ্গ ব্যাংকের যাবতীয় সেবা গ্রাহকদের দেয়া হবে। গ্রাহকরা এই আউটলেট এর মাধ্যমে তাদের যাবতীয় লেনদেন, বিদ্যুৎ বিল পরিশোধ, প্রবাসীদের রেমিটেন্স সুবিধাসহ যাবতীয় সেবা গ্রহণের সুযোগ পাবেন।

বিডি প্রেসরিলিস / ১৬ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫