নিজস্ব প্রতিবেদক :: দেশের অন্যতম ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ সকল সামগ্রী তৈরি করে ফ্যাশন সচেতন ক্রেতাসাধারণের সবধরণের চাহিদা ও পছন্দের বিষয়টি গুরত্ব দিয়ে। ক্রেতাদের সন্তুষ্টি ও হরেক রকম প্রয়োজনে ক্রয়সাধ্যের সাশ্রয় আকাঙ্খাও বিবেচনায় রাখে। সেজন্যে বছরব্যাপী বিক্রয় পরিকল্পনায় বছরের নানান সময়ে দেশের নানান শহরে মূল্যছাড়ের অফার নিয়ে আসে শুভেচ্ছা উপহারস্বরূপ। এই ধারাবাহিকতায় এবার কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়ীয়া আউটলেটে ক্রেতাদের জন্য দিচ্ছে ৭০% পর্যন্ত বিশাল মূল্যছাড়। বাছাই করা নয়, সকল পণ্যে। অফারটি চলবে ১৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।
রঙ বাংলাদেশ-এর এই আউটলেটগুলোতে রয়েছে আপনার পছন্দনীয় সকল সামগ্রী। সকল বয়সের সবার জন্যে রয়েছে বিভিন্ন ধরণের অনন্য ডিজাইনের পোশাক- শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্ট্রিচ ড্রেস, পাঞ্জাবি,পায়জামা,টি-শার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি। আরো রয়েছে জুয়েলারী, ব্যাগ, বেডকাভার, ম্যাট,শোপিস, নানান ডিজাইনের মগসহ নানান ধরনের গৃহস্থালী ও উপহার সামগ্রী।
রঙ বাংলাদেশ-এর বর্ণাঢ্য সম্ভার থেকে বেছে নিতে পারেন পছন্দের সামগ্রী। উপভোগ করতে পারেন ৭০% পর্যন্ত এই বিশেষ ছাড়ের সুবিধা। নিজের জন্যে , পরিবারের সবার জন্যে বা উপহারের জন্যে কিনে রাখতে পারেন সারা বছরের প্রয়োজনের সামগ্রী।এছাড়া অন্যান্য আউটলেটতো বটেই অনলাইনে www.rang-bd.com ও ফেসবুক পেইজেও পাওয়া যায় রঙ বাংলাদেশ-এর পণ্য। আছে হোম ডেলিভারির সুবিধা।
বিডি প্রেসরিলিস / ২০ অক্টোবর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫