Follow us

রঙ বাংলাদেশে শীতের ফ্যাশনেবল পোশাক

 

নিজস্ব প্রতিবেদক :: প্রকৃতির পালাবদলে শীত তো আসবে। তাই বাংলাদেশের শীর্ষ ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ সময় মতোই প্রস্তুত শীতসম্ভার নিয়ে। ঝরা পাতা ও ভেজিটেবল ড্রাই এর টেকচার থিমে সাজানো নকশায় নান্দনিক এবারের শীত সংগ্রহে রয়েছে মনকাড়া সব উজ্জ্বল রং। নেভীব্লু, মেরুন, কফি, বিস্কুট, ফিরোজা, পেস্ট, মেজেন্টা, কালো ও এ্যাশ।

তাঁত সুতি, মোটা খাদি, লিলেন, এন্ডি এবং গার্মেন্টস রিলেটেড সুতি কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এম্ব্রয়ডারি, হাতের কাজ,কারচুপি ও প্যাচ ওয়ার্ক ইত্যাদি।
ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকও এই সংগ্রহের বিশেষ আকর্ষণ। রয়েছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজের সঙ্গে স্কার্ট টপস, শাল, কটি। এছাড়া আনষ্টিচড সালোয়ার-কামিজ আর সিঙ্গেল ওড়নাও পাওয়া যাবে নিয়মিত কালেকশনের অংশ হিসাবে। তবে শীত সংগ্রহের মূল আকর্ষণ হলো শাল। পরা যাবে যেকোনো পোশাকের সঙ্গে।

কেবল মেয়েদের নয়, ছেলেদের কালেকশনও সমান আকর্ষক। পাঞ্জাবি, কাতুয়া, ফুলহাতা ও হাফহাতা টি-শার্ট, কোটির সঙ্গে শীত তাড়াতে থাকছে শাল আর কাবলি সেট।রঙ বাংলাদেশ বাচ্চাদের ব্যাপারে বিশেষ সচেতন। ফলে বড়দের পাশাপাশি রয়েছে বাচ্চাদের শীত পোশাক। এই সংগ্রহে রয়েছে ফুলশার্ট ও টি-শার্ট, পাঞ্জাবি, ফ্রক, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ।

এছাড়াও রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড হিসাবে থাকছে: ওয়েস্ট রঙ, শ্রদ্ধাঞ্জলি আর রঙ জুনিয়র এর পোশাকেও রয়েছে শীতের আমেজ।রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের যে কোনো আউটলেটেই পাবেন চমৎকার এই শীত সংগ্রহ। তাই আজই কিনুন নিজের এবং প্রিয়জনের জন্য শীত পোশাক। আর চমকে দিন অন্যদের।

বিডি প্রেসরিলিস /১১ জানুয়ারি ২০২০ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫