নিজস্ব প্রতিবেদক :: রূপালী ব্যাংক লিমিটেডের রংপুর বিভাগীয় কার্যালয়ের অধীনস্থ শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার পর্যটন মোটেল, রংপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
রংপুর বিভাগীয় কার্যালয়ের জিএম ইয়াছমিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান কার্যালয়ের জিএম মো. মজিবর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট অঞ্চলের জোনাল ম্যানেজারসহ ৪৫ টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও শাখা ব্যবস্থাপকদের আরও আন্তরিকতার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদান করার নির্দেশ দেন। এছাড়াও তিনি শ্রেণিকৃত ঋণ কমিয়ে আনা এবং এসএমই ঋণ বিতরণের মাধ্যমে কাঙ্খিত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সবাইকে আরো সচেষ্ট হওয়ার আহবান জানান।
বিডি প্রেসরিলিস / ০১ ডিসেম্বর ২০১৯ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫