নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত অ্যাডভার্টাইজিং এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ইনজিনিয়াস গ্রুপের ১২ বছর পূর্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তাদের নতুন অনলাইন ই-কমার্স স্টোর সেরা ডট কম বিডি।
সাইটটির শুভ সূচনা ঘোষণা করেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। ‘সেরা’ ওয়েবসাইটটির মাদার কোম্পানি ইনজিনিয়াস গ্রুপের সি ই ও এবং এমডি হাসান একরাম আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি মানসম্পন্ন সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ‘বর্তমান বাংলাদেশের ডিজিটালাইজেশনের যুগের সাথে পদক্ষেপ মেলাতে ক্রেতা সাধারণের এবং বিক্রেতাদের জন্যে বিভিন্ন রকম সুবিধা নিয়ে বাংলাদেশের অনলাইন ব্যবসার সেক্টরে আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়েবসাইট নিয়ে যাত্রা শুরু করছে সেরা ডট কম বিডি। সেরা শুরু থেকেই তার কাস্টমার এবং পার্টনারদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি হাই ফাংকশনাল মার্কেটপ্লেস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।’
সর্বমোট ১২টি ক্যাটাগরিতে হাজারেরও বেশি প্রোডাক্ট বৈচিত্র্য নিয়ে সাজানো ওয়েবসাইটটির বিভিন্ন বৈশিষ্ট্য এবং ব্যবহারিক দিকগুলো প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং গণমাধ্যমকর্মীদের সামনে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি লোগো উন্মোচনের মাধ্যমে সেরা ডট কম বিডি’র উদ্বোধন ঘোষণা করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
বিডি প্রেসরিলিস /০৫ অক্টোবর ২০২০ /এমএম
Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫
Posted on নভেম্বর ২৭th, ২০২৫
Posted on অক্টোবর ১৬th, ২০২৫
Posted on আগস্ট ১৯th, ২০২৫
Posted on মে ২৮th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৭th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫
Posted on মে ১৫th, ২০২৫