Follow us

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ

 

নিজস্ব প্রতিবেদক :: যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। সোমবার নিয়োগ পান তিনি।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৫ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি প্রাইম ব্যাংক লিমিটেড এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

২০০১ সালে তিনি যমুনা ব্যাংক লিমিটেড-এ এসএভিপি পদে যোগদান করেন এবং ২০১৩ সালে একই ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ২০১৬ সালে অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং দীর্ঘ ৭ বছর সাফল্যের সঙ্গে উভয় পদে দায়িত্ব পালন করেন।দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি ট্রেজারী ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট লোন ম্যানেজমেন্ট, ব্যাংকিং অপারেশনস অ্যান্ড সার্ভিসেসহ বিভিন্ন বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মির্জা ইলিয়াছ ব্যাংকার্স ইনস্টিটিউটের ডিপলোমেট অ্যাসোসিয়েট মেম্বার এবং বাংলাদেশ মানি মার্কেট ডিলারস অ্যাসোসিয়েশন (বামডা)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি প্রাইমারি ডিলারস বাংলাদেশ লি. (পিডিবিএল) এর টেকনিক্যাল কমিটির সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন-এর মেম্বার ছিলেন।

তিনি যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি.-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও এবং প্রাইভেট ব্যাংক শিশু দিবাযত্ন কেন্দ্রের চেয়ারম্যান হিসেবেও নিয়োজিত আছেন।

মির্জা ইলিয়াছ ব্যাংক ম্যানেজমেন্ট এবং স্ট্রেটেজিক লিডারশিপের উপর দেশ ও বিদেশে প্রচুর প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন দেশের ব্যাংকিং পরিচালনা বিষয়ে তিনি সম্যক অবগত।

বিডি প্রেসরিলিস /২৫ অক্টোবর ২০১৯ /এমএম


LATEST POSTS
বাংলালিংক পেল ডিজিটাল লেনদেন সেবার অনুমতি

Posted on ডিসেম্বর ১৯th, ২০২৫

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ

Posted on নভেম্বর ২৭th, ২০২৫

শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’

Posted on অক্টোবর ১৬th, ২০২৫

ফাউন্ডারস কমিউনিটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

Posted on আগস্ট ১৯th, ২০২৫

ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন হলো ঢাকায়

Posted on মে ২৮th, ২০২৫

এপেক্স রিওয়ার্ডস মেম্বারের মাইলফলক উদযাপন

Posted on মে ১৭th, ২০২৫

ডাবর বাংলাদেশের ধামরাই কারখানায় সৌরশক্তি প্রকল্পের অগ্রযাত্রা

Posted on মে ১৭th, ২০২৫

বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট

Posted on মে ১৭th, ২০২৫

‘রুটস অফ এ্যালিগ্যান্স’ থিমে সারা’র ঈদ পোশাক

Posted on মে ১৫th, ২০২৫

পামপের সহযোগিতায় সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

Posted on মে ১৫th, ২০২৫